রাজু আলাউদ্দিন (Raju Alauddin)

রাজু আলাউদ্দিন (Raju Alauddin)

লেখক ও সাংবাদিক। ন্যানো কাব্যতত্ত্বের জনক কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিনের জন্ম ৬ মে ১৯৬৫ সালে শরিয়তপুরে। লেখাপড়া এবং বেড়ে ওঠা ঢাকা শহরেই। কর্মজীবনের শুরু থেকেই সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। মাঝখানে বছর দশেকের জন্যে প্রবাসী হয়েছিলেন ভিন্ন পেশার সূত্রে। এখন আবার ঢাকায়। ইংরেজি এবং স্প্যানিশ ভাষা থেকে বিস্তর অনুবাদের পাশাপাশি দেশি ও বিদেশি সাহিত্য নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁর কবিতা ও প্রবন্ধ ইংরেজি, স্প্যানিশ, ইতালিয় ও সুইডিস ভাষায় অনূদিত হয়েছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ইকুয়েডর থেকে প্রকাশিত হয়েছে স্প্যানিশ অনুবাদে। বোর্হেস ও লাতিন সাহিত্য-বিশেষজ্ঞ রাজু আলাউদ্দিনের প্রকাশিত গ্রন্থের সংখ্যা চল্লিশের অধিক। লাতিন আমেরিকায় রবীন্দ্ররচনার অভিঘাত নিয়ে লিখেছেন ‘দক্ষিণে সূর্যোদয়’ নামে অসাধারণ এক গবেষণাগ্রন্থ। অন্যপ্রকাশ থেকে বেরিয়েছে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আশ্চর্য এই বই ও অন্যান্য কবিতা’।

Filter

Sort by:

মর্ত্যলোকের সপ্তর্ষি (Mortyoloker Shoptorshi)
30%
আশ্চর্য এই বই ও অন্যান্য কবিতা
30%
জাদুবাস্তবতার টানে মার্কেসের কলম্বিয়ায়
30%