শামসুর রাহমান (Shamsur Rahman)

শামসুর রাহমান (Shamsur Rahman)

নরসিংদী জেলার রায়পুরা থানা থেকে আরেকটু ভেতরে মেঘনাপাড়ের গ্রাম পাড়াতলীÑ কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস। তবে জন্মেছিলেন ঢাকা শহরের ৪৬ নম্বর মাহুতটুলির বাড়িতে। দশ ভাইবোনের মধ্যে জ্যেষ্ঠ তিনি।
১৯৪৮ সালে যখন তার বয়স মাত্র ১৯ বছর তখন মননের গহীন তল্লাটে কবিতার যে আবাদভূমি গড়ে উঠেছিল- তা কেবল উর্বরই হয়েছে। যার ফলশ্রæতিতে নলিনীকিশোর গুহের সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম কবিতা- তারপর  দে ছুট। আর পেছনে ফিরে তাকাতে হয় নি। এখন গদ্য-পদ্য মিলিয়ে তার গ্রন্থসংখ্যা প্রায় একশ’র কোঠা ছুঁই ছুঁই।
পেয়েছেন আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭)। সাংবাদিকতার জন্যে পেয়েছেন জাপানের মিৎসুবিশি পদক (১৯৯২), ভারতের আনন্দ পুরস্কার (১৯৯৪) ছাড়াও বহু পুরস্কারে ভূষিত কবি শামসুর রাহমান। ভারতের তিনটি বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি লিট উপাধিতেও ভূষিত।
‘মর্নিং নিউজ’-এ সাংবাদিকতার মধ্যদিয়ে ১৯৫৭ সালে যে চাকরিজীবন শুরু করেছিলেন, একই পেশায় থেকে ১৯৮৭ সালে দৈনিক বাংলার সম্পাদক পদ থেকে তিনি চাকরিতে ইস্তফা দেন। জীবনে উত্থান-পতন, দারিদ্র্য, হতাশার ঘূর্ণিপাকে দুলেছেন, তবু খেই হারান নি জীবন, সাহিত্য ও কবিতার পাঠ থেকে।
মূলত কবি হলেও সাহিত্যে তার কাজ বহুমাত্রিক। অনুবাদ সাহিত্য থেকে গদ্যের বিভিন্ন প্রশাখায় বিচরণ করেছেন তিনি। ‘মৈনাক’ ছদ্মনামে কলামও লিখেছেন নিয়মিত। শামসুর রাহমানের জন্ম ২৩ অক্টোবর ১৯২৯ এবং প্রয়াণ ১৭ আগস্ট ২০০৬।

Filter

Sort by:

কালের ধুলোয় লেখা
30%
কালের ধুলোয় লেখা
Sale price Tk 750.00 Tk 525.00
নির্বাচিত ১০০ কবিতা (Shamsur Rahman)
30%
Sold out
শামসুর রাহমান স্মারকগ্রন্থ
30%
Sold out
গোরস্তানে কোকিলের করুণ আহ্বান
30%
Sold out
শামসুর রাহমানের রাজনৈতিক কবিতা (Shamsur Rahmaner Rajnoitik Kabita)
30%