ফারজানা সিনথিয়া (Farhana Cynthia)

ফারজানা সিনথিয়া (Farhana Cynthia)

ফারহানা সিনথিয়া শৈশব কেটেছে ঢাকায়, বাংলাদেশে। এরপর কানাডা। বই পড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। সেখানেই ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়। এপার বাংলার পছন্দের লেখক হুমায়ূন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবাল। কৈশোরের শীর্ষেন্দু, সমরেশ আর সুনীলের বইয়ের সঙ্গে সখ্যতা এখনো আছে। ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা সত্বেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরি করছেন। ২০২০ বইমেলাতে পেন্সিল প্রকাশনীর গল্প সংকলনে ছোটগল্প প্রকাশিত হয়েছে। ২০২১ বইমেলাতে এসেছে থ্রিলার ‘আবর্ত’। জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে নিয়মিত কলাম আর ছোটগল্প লেখেন। ২০২১ সালে পাঁচটি সংকলনে এসেছে রহস্য আর সমকালীন ছোটগল্প। লেখালেখি করে সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের সঙ্গে আবার মনের সংযোগ স্থাপন। বইমেলা ২০২২ এ প্রকাশিত উপন্যাস ‘দ্বিতীয় জীবন’ পাঠকপ্রিয়তা অর্জন করে। বইমেলা ২০২৩ এর উপন্যাসের নাম ‘কৃষ্ণচূড়ার দিন’।

Filter

Sort by:

কৃষ্ণচূড়ার দিন
30%
Sold out
দ্বিতীয় জীবন
30%
Sold out
শরতের শেষ থেকে
30%
শরতের শেষ থেকে
Sale price Tk 400.00 Tk 280.00