নাহিদ পারভেজ (Nahid Pervez)
নাহিদ পারভেজ। আদি বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলায়। ১৯৭৭ সালে মূল শহরের সবুজ পাড়ায় নানাবাড়িতে তাঁর জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর নাহিদ পারভেজ বর্তমানে একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
২০২০ সালের ডিসেম্বর মাসে নাহিদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। লেখালেখির শুরু সেই সময়েই, হাসপাতালের বিছানায় শুয়ে। তারপর থেকে সৃজনশীল লেখার মাধ্যমে তিনি বিভিন্ন সাহিত্য পত্রিকা, সংকলন ও সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়ে ওঠেন। জাতীয় দৈনিকে তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপ-সম্পাদকীয়, গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। তিনি ‘ভাষাচিত্র’ প্রকাশনার উপদেষ্টা এবং সাহিত্য পত্রিকা বাতায়ন-এর সহ-সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন। কী কথা তাহার সাথে তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ।
Filter
Sort by:

