উদয় রহমান (Uday Rahman)
ছোটবেলা থেকেই উদয় রহমানের গল্পের প্রতি দুর্বলতা। অন্যের মুখে কোনো গল্প শুনলে সেটাকে নিজের মতো করে আবার বলতে ইচ্ছে করে। বন্ধুমহলে তাই গল্পবাজ হিসেবেই পরিচিত।
বইয়রে নেশাটাও পুরোনো। খুব ছোটবলোয় নিউমার্কেটের এক দোকান থেকে হুমায়ূন আহমদের ‘হিমু রিমান্ডে' বইটি চুরি করেছিলেন। তখন বইটি পড়ার বয়সও হয়নি, কেনার মতো টাকাও ছিল না। দোকানের নাম কিংবা মালিকের কথা কোনোদিন মনে পড়লে বইটির দাম শোধ করে দেওয়ার ইচ্ছা আচ্ছে। তবে এই স্বীকারোক্তির কারণে তাঁকে রিমান্ডে না নিলেই তিনি কৃতজ্ঞ থাকবেন।
পাঁচ বছর বয়স থেকেই গান শেখা শুরু। প্রায়ই নিজের গান লেখেন ও সুর করেন। তাঁর বশে কিছু মৌলিক গান ইতিমধ্যে প্রকাশতি হয়েছে।
বর্তমানে স্ত্রী ও কন্যাকে নিয়ে জার্মানীতে বসবাস করছেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি উদ্যোক্তা।
সাধারণ জীবনের ভেতরে হঠাৎ ঘটে যাওয়া অসাধারণ ঘটনা, বাস্তবের ফাঁকে ঢুকে পড়া অদ্ভুত কিছু তাঁকে বিশেষভাবে টানে। নানি-দাদির মুখে শোনা পুরোনো ঘটনা, কোনো স্মৃতি কিংবা মাথায় হঠাৎ আসা একটি প্রশ্ন তাঁর কাছে প্রায়ই গল্প হয়ে ওঠে।
‘সুর ও অন্যান্য গল্প’ তাঁর প্রথম গল্পগ্রন্থ। সামনে আরও লিখে যেতে চান।
Filter
Sort by:

