সুর ও অন্যান্য গল্প (Sur O Anyanay Golpa)
একটা সুর শুনে মানুষ কি সত্যিই সব ভুলে কোথাও চলে যেতে পারে ? দুঃখ বিক্রি করে দিলে মানুষ কি সুখী হয় ? ঘুমের ভেতরে আমরা যে পৃথিবী দেখি, সেটা কতটা সত্যি ? আর যে শিল্পী মৌলিক কিছু সৃষ্টির জন্য মরিয়া, সে কতদূর যেতে পারে ?উদয় রহমান একজন ক্ল্যাসিক ওভারথিংকার। সাধারণ একটা ঘটনার মধ্যেও দশটা অস্বাভাবিক সম্ভাবনা খুঁজে পান। তারপর সেসব...
সুর ও অন্যান্য গল্প (Sur O Anyanay Golpa)
প্রথম প্রকাশিত
October 2026
পৃষ্ঠার সংখ্য
144
ISBN
978 9845290791
বইয়ের তথ্য
একটা সুর শুনে মানুষ কি সত্যিই সব ভুলে কোথাও চলে যেতে পারে ? দুঃখ বিক্রি করে দিলে মানুষ কি সুখী হয় ? ঘুমের ভেতরে আমরা যে পৃথিবী দেখি, সেটা কতটা সত্যি ? আর যে শিল্পী মৌলিক কিছু সৃষ্টির জন্য মরিয়া, সে কতদূর যেতে পারে ?
উদয় রহমান একজন ক্ল্যাসিক ওভারথিংকার। সাধারণ একটা ঘটনার মধ্যেও দশটা অস্বাভাবিক সম্ভাবনা খুঁজে পান। তারপর সেসব নিয়ে গল্প বানাতে বসেন।
এই বইয়ের মানুষগুলো আমাদের চেনা। কেউ গান ভালোবাসে, কেউ নিজের দুঃখ থেকে পালাতে চায়, কেউ মৌলকত্বের নেশায় নিজেকেই হারিয়ে ফেলে। আবার কেউ এমন এক পৃথিবীতে বাস করে, যেখানে সবকিছু নিখুঁত, অথচ মানুষের আর গায়ে কাঁটা দেয় না।
কোথাও বাস্তবের মধ্যে অদ্ভুত কিছু ঢুকে পড়ছে। কোথাও অদ্ভুতটাই সবচেয়ে স্বাভাবিক।
সব গল্পের উত্তর লেখকেরও জানা নেই। কিছু প্রশ্ন পাঠকের জন্য রেখে দিয়েছেন।
পাঠক যদি উত্তর খুঁজে পান, লেখককে একটু জানাবেন।

