Rabeya Khatun & Abul Hayat
রাবেয়া খাতুনের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর, বিক্রমপুর, ঢাকা। মা হামিদা খাতুন। বাবা মোহাম্মদ মুল্লুক চাঁদ। চার সন্তানের জননী—সাগর, কেকা, প্রবাল, কাকলী।
মূলত ঔপন্যাসিক হলেও সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। লিখেছেন গবেষণাধর্মী গ্রন্থ, অসংখ্য ছোটগল্প, নাটক, ভ্রমণ, স্মৃতিকথা, কিশোর সাহিত্য। ভ্রমণে এনেছেন নতুন মাত্রা। পুস্তকের
সংখ্যা এক শ’ ষোল।
চলচ্চিত্রে রূপায়িত হয়েছে পাঁচটি উপন্যাস। এর মধ্যে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক।
সাহিত্যে সম্মানিত রাষ্ট্রীয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’, ‘একুশে পদক’, বাংলা একাডেমিসহ অসংখ্য
পুরস্কারে ভূষিত।
আবুল হায়াতের জন্ম ২৩ ভাদ্র ১৩৫১, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার জজান গ্রামে। মা মরহুমা শামসুন্নাহার বেগম। বাবা মরহুম এম. এ. সালাম।
বিএসসি (সিভিল) ইঞ্জিনিয়ারিং, বুয়েট ১৯৬৭।
পেশা নাটক রচনা, পরিচালনা এবং অভিনয়। সাহিত্য জগতেও পদচারণা রয়েছে। প্রকাশিত গ্রন্থ ৩৭টি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের নানা পুরস্কারে ভূষিত। ২০১৫ সালে পেয়েছেন একুশে পদক।
স্ত্রী শিরী হায়াত (শিরীন) এবং দুই কন্যা বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। কন্যাদ্বয় অভিনয় জগতের পরিচিত মুখ।
Filter
Sort by:

