সেলিনা রহমান শেলী (Selina Rahman Sheli)

সেলিনা রহমান শেলীর জন্ম ৩০ নভেম্বর, নাটোর জেলার সিংড়া উপজেলায়। বাবার কর্মস্থলের সুবাদে বেড়ে ওঠা গাজিপুরে। বাবা মোঃ খলিলুর রহমান এবং মা নাসিমা বেগম।
সমাজকর্ম নিয়ে এম.এ করেছেন। বর্তমানে শিক্ষকতায় আছেন। লেখালেখির শুরু ছোটবেলায়। তাঁর গল্প-উপন্যাসে মানব মনের আবেগ, স্বপ্ন, ভালোবাসা এবং বাস্তবতার সংমিশ্রণ ঘটতে দেখা যায়। 
নিজের এক ভালোবাসার জগৎ গড়ে তুলেছেন গল্প-কবিতা লেখার সাথে। ব্যক্তি জীবনে লেখিকা আবেগি কিন্তু বাস্তবতার মাঝেই বসবাস করতে ভালোবাসেন।
লেখকের এ পর্যন্ত চারটি বই প্রকাশিত হয়েছে :
অনুভবের গল্পকথায় (ছোটগল্প সংকলন), ক্ষণিক হাওয়া (উপন্যাস), শালিক বালিকার প্রেম (উপন্যাস), নুরুন নাহার (উপন্যাস)।গল্পের উঠোনে জোনাকিদের বৈঠক তাঁর পঞ্চম গ্রন্থ।

Filter

Sort by:

গল্পের উঠোনে জোনাকিদের বৈঠক (Golper Uthane  Jonakider Boithok)
30%