Anamika Newaj (অনামিকা নেওয়াজ)

অনামিকা নেওয়াজ—একজন নিভৃতচারী ও তীক্ষ্ণ সংবেদনশীল কবি। তাঁর কবিতায় শব্দের ব্যবহার ক্ষুরধার, অথচ ভেতরে থাকে এক গভীর নীরবতার সুর। অন্তর্মুখী স্বভাবের কারণে তাঁর সৃষ্টিরা অনেকদিনই সীমিত গণ্ডির ভেতরেই আটকে ছিল।
তবে গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়ালের বশে প্রকাশিত কবিতার অনেকগুলোই পাঠক ও সমালোচকের দৃষ্টি আকর্ষণ করে। সেই সূত্রে ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর পাঠকপরিসর।
ইতিমধ্যে তাঁর বেশকিছু কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িকীতে। সেসব প্রশংসিত হয়েছে বোদ্ধা মহলে।
তিনি বাংলাদেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশে’র ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের একজন সক্রিয় সদস্য।
ঢাকা ও নারায়ণগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা অনামিকার পৈতৃক নিবাস গাজীপুরের কাপাসিয়ায়। বর্তমানে তিনি সপরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
‘নক্ষত্রফুল’—তাঁর প্রথম কাব্যগ্রন্থ; যেখানে ছড়িয়ে আছে নীরব অনুভব, অনুচ্চারিত শব্দ, আর ভেতর থেকে উঠে আসা একান্ত নিজস্ব কাব্যভাষা।

Filter

Sort by:

নক্ষত্রফুল  (Nokkhotroful)
30%
New
নক্ষত্রফুল (Nokkhotroful)
Sale price Tk 300.00 Tk 210.00