মর্ত্যলোকের সপ্তর্ষি (Mortyoloker Shoptorshi)
বাংলা ভাষার অগ্রগণ্য সাত জন লেখকের ব্যতিক্রমী অবদান এই গ্রন্থের মূল বিষয়। রবীন্দ্রনাথ থেকে চিন্ময় গুহ পর্যন্ত বাংলা কবিতা, প্রবন্ধ ও কথাসাহিত্য কতটা বাঁক বদল করে এগিয়ে গেছে তারই এক মননশীল বিশ্লেষণ তুলে ধরেছেন আমাদের সময়ের প্রথম সারির সাহিত্যসমালোচক ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন। আলোচিত প্রত্যেক লেখক সম্পর্কে কেবল নতুন নতুন মূল্যায়নই নয়, আছে বহুদিনের লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্যপুঞ্জের উন্মোচনও। অপর দুই ভাষার ভান্ডার থেকে উদ্ধার করেছেন এমন সব তথ্য, আলেখ্য ও মূল্যায়ন যা আগে আর কখনোই দেখা যায় নি। কোনো কোনো লেখায় গ্রন্থকার ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ, চক্ষুউন্মীলক পর্যবেক্ষণ, অভিনব বিশ্লেষণ, এসবের সঙ্গেই কোনো কোনো লেখা স্মৃতিচারণের অন্তরঙ্গতায় হয়ে উঠেছে পার্শ্ব-উপাচারে সমৃদ্ধ। গুণবিচারী পাঠকদের জন্য এই গ্রন্থ কেবল পাঠ্যই নয়, সাহিত্যের অগ্রগতি পরিমাপের জন্যও জরুরি।

বইয়ের তথ্য