Home নির্বাসিত (Nirbasito)
30%

নির্বাসিত (Nirbasito)

By ফরহাদ হোসেন (Farhad Hossain)

অন্ধকার রাত। ক্যানসাস সিটির হাইওয়ে ধরে ছুটছে পুলিশের একটা গাড়ি। সামনের সিটে বসে রয়েছে দুজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। পেছনের সিটের ডান পাশে চুপচাপ বসে আছে নাজ। আতঙ্কিত, ভীত, দ্বিধান্বিত এবং সন্দিহান। সে এখনো জানে না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। দুই চোখভরে জলের ধারা অঝোরে ঝরছে—নীরবে। গাড়িটা হঠাৎ করেই হাইওয়ে থেকে বের হয়ে সার্ভিস রোডে পড়ল। নাজের শরীরটা কেঁপে উঠল একটু। সে...

Tk 350.00 Tk 245.00
40
People are viewing this right now
নির্বাসিত (Nirbasito)

নির্বাসিত (Nirbasito)

Tk 350.00 Tk 245.00

বইয়ের তথ্য

অন্ধকার রাত। ক্যানসাস সিটির হাইওয়ে ধরে ছুটছে পুলিশের একটা গাড়ি। সামনের সিটে বসে রয়েছে দুজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। 
পেছনের সিটের ডান পাশে চুপচাপ বসে আছে নাজ। আতঙ্কিত, ভীত, দ্বিধান্বিত এবং সন্দিহান। সে এখনো জানে না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। দুই চোখভরে জলের ধারা অঝোরে ঝরছে—নীরবে। 
গাড়িটা হঠাৎ করেই হাইওয়ে থেকে বের হয়ে সার্ভিস রোডে পড়ল। নাজের শরীরটা কেঁপে উঠল একটু। সে ঘাড় ঘুরিয়ে রাস্তার দিকে তাকাল। অন্ধকারে কিছুই চিনতে পারল না। নাজের দৃষ্টিতে ভয় মিশ্রিত চিন্তার ছাপ। কোথায় যাচ্ছে ? পুলিশ দুটোর অন্য কোনো মতলব নেই তো ? নাজের শিরদাঁড়া বেয়ে ভয়ের শীতল স্রোত নেমে এল। 
ভয়টা ক্রমেই বাড়ছে নাজের। গাড়িটা আরেকটা বাঁক নিয়ে আরও অন্ধকার একটা রাস্তায় পড়তেই সে দ্রুত দোয়া ইউনুস পড়তে লাগল। এশা আর তূর্যর কথা মনে পড়ায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে। সাজিদকেই-বা কোথায় নিয়ে গেছে ? একই দিনে এতকিছু ঘটে গেল। কিছুক্ষণ পর পর বাচ্চা দুটোর জন্য কলিজা হু হু করে উঠছে। নাজের ইচ্ছে হচ্ছে গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে। কিন্তু সে কাঁদতে পারছে না। গলার মধ্যে দলা পাকিয়ে আটকে আছে সব কান্না। নিজেকে এতটা অসহায় আর কখনোই লাগে নি তার। সে অনিশ্চিত অপেক্ষার প্রহর গুনতে থাকল। 

ফরহাদ হোসেন (Farhad Hossain)

জন্ম ১৬ ডিসেম্বর; জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুর শহরে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
ফরহাদ হোসেন—একজন কথাসাহিত্যিক, চিত্রনাট্যকার, নির্দেশক, প্রযোজক ও সাংস্কৃতিক সংগঠক। শিকাগোর ডি পল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর শেষে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আইটি কনসালট্যান্ট হিসেবে কর্মরত। পেশাগত ব্যস্ততার পাশাপাশি তাঁর সময়ের বড় অংশ জুড়ে থাকে লেখালেখি, নাট্যচর্চা, গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড।
উত্তর আমেরিকার বহুমাত্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয় উপস্থিতি নিয়ে তাঁর লেখালেখিতে প্রতিফলিত হয় অভিবাসী জীবনের সংগ্রাম, টানাপোড়েন, প্রাপ্তি-অপ্রাপ্তি ও সমসাময়িক বাস্তবতা। অদেখা স্থান-কাল-পাত্রের নির্মাণ পাঠকের মনোজগতে সৃষ্টি করে নতুন অনুরণন।
সাহিত্যচর্চার পাশাপাশি নাট্যকলা ও মঞ্চনির্দেশনায় গভীর সম্পৃক্ততা তাঁর সৃজনভাষাকে দিয়েছে Read More

স্বাতন্ত্র্য—যেখানে শব্দ রূপ নেয় দৃশ্যে, আর দৃশ্য রূপান্তরিত হয় অনুভূতিতে।
বহুভাষিক প্রবাসজীবনেও মাতৃভাষাকে অন্তরে ধারণ করে তিনি ডায়াসপোরা লেখকদের এক উজ্জ্বল প্রতিনিধি। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি; প্রতিটি বই-ই পাঠকপ্রিয় ও সমালোচক-স্বীকৃত।
বর্তমানে স্ত্রী, এক কন্যা ও এক পুত্রকে নিয়ে তিনি বসবাস করছেন টেক্সাসের ডালাস শহরে।

Read Less