Home মর্ত্যলোকের সপ্তর্ষি (Mortyoloker Shoptorshi)
30%

মর্ত্যলোকের সপ্তর্ষি (Mortyoloker Shoptorshi)

By Raju Alauddin

বাংলা ভাষার অগ্রগণ্য সাত জন লেখকের ব্যতিক্রমী অবদান এই গ্রন্থের মূল বিষয়। রবীন্দ্রনাথ থেকে চিন্ময় গুহ পর্যন্ত বাংলা কবিতা, প্রবন্ধ ও কথাসাহিত্য কতটা বাঁক বদল করে এগিয়ে গেছে তারই এক মননশীল বিশ্লেষণ তুলে ধরেছেন আমাদের সময়ের প্রথম সারির সাহিত্যসমালোচক ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন। আলোচিত প্রত্যেক লেখক সম্পর্কে কেবল নতুন নতুন মূল্যায়নই নয়, আছে বহুদিনের লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্যপুঞ্জের উন্মোচনও। অপর দুই ভাষার ভান্ডার থেকে উদ্ধার করেছেন এমন সব তথ্য, আলেখ্য ও মূল্যায়ন যা আগে আর কখনোই দেখা যায় নি। কোনো কোনো লেখায় গ্রন্থকার ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ, চক্ষুউন্মীলক পর্যবেক্ষণ, অভিনব বিশ্লেষণ, এসবের সঙ্গেই কোনো কোনো লেখা স্মৃতিচারণের অন্তরঙ্গতায় হয়ে উঠেছে পার্শ্ব-উপাচারে সমৃদ্ধ। গুণবিচারী পাঠকদের জন্য এই গ্রন্থ কেবল পাঠ্যই নয়, সাহিত্যের অগ্রগতি পরিমাপের জন্যও জরুরি।

Tk 700.00 Tk 490.00
40
People are viewing this right now
মর্ত্যলোকের সপ্তর্ষি (Mortyoloker Shoptorshi)

মর্ত্যলোকের সপ্তর্ষি (Mortyoloker Shoptorshi)

Tk 700.00 Tk 490.00

বইয়ের তথ্য

বাংলা ভাষার অগ্রগণ্য সাত জন লেখকের ব্যতিক্রমী অবদান এই গ্রন্থের মূল বিষয় রবীন্দ্রনাথ থেকে চিন্ময় গুহ পর্যন্ত বাংলা কবিতা, প্রবন্ধ  কথাসাহিত্য কতটা বাঁক বদল করে এগিয়ে গেছে তারই এক মননশীল বিশ্লেষণ তুলে ধরেছেন আমাদের সময়ের প্রথম সারির সাহিত্যসমালোচক  প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন আলোচিত প্রত্যেক লেখক সম্পর্কে কেবল নতুন নতুন মূল্যায়নই নয়, আছে বহুদিনের লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ তথ্যপুঞ্জের উন্মোচনও অপর দুই ভাষার ভান্ডার থেকে উদ্ধার করেছেন এমন সব তথ্য, আলেখ্য  মূল্যায়ন যা আগে আর কখনোই দেখা যায় নি কোনো কোনো লেখায় গ্রন্থকার ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ, চক্ষুউন্মীলক পর্যবেক্ষণ, অভিনব বিশ্লেষণ, এসবের সঙ্গেই কোনো কোনো লেখা স্মৃতিচারণের অন্তরঙ্গতায় হয়ে উঠেছে পার্শ্ব-উপাচারে সমৃদ্ধ গুণবিচারী পাঠকদের জন্য এই গ্রন্থ কেবল পাঠ্যই নয়, সাহিত্যের অগ্রগতি পরিমাপের জন্যও জরুরি

Raju Alauddin

লেখক ও সাংবাদিক। ন্যানো কাব্যতত্ত্বের জনক কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিনের জন্ম ৬ মে ১৯৬৫ সালে শরিয়তপুরে। লেখাপড়া এবং বেড়ে ওঠা ঢাকা শহরেই। কর্মজীবনের শুরু থেকেই সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। মাঝখানে বছর দশেকের জন্যে প্রবাসী হয়েছিলেন ভিন্ন পেশার সূত্রে। এখন আবার ঢাকায়। ইংরেজি এবং স্প্যানিশ ভাষা থেকে বিস্তর অনুবাদের পাশাপাশি দেশি ও বিদেশি সাহিত্য নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁর কবিতা ও প্রবন্ধ ইংরেজি, স্প্যানিশ, ইতালিয় ও সুইডিস ভাষায় অনূদিত হয়েছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ইকুয়েডর থেকে প্রকাশিত হয়েছে স্প্যানিশ অনুবাদে। বোর্হেস ও লাতিন সাহিত্য-বিশেষজ্ঞ রাজু আলাউদ্দিনের প্রকাশিত গ্রন্থের সংখ্যা চল্লিশের অধিক। লাতিন আমেরিকায় রবীন্দ্ররচনার অভিঘাত নিয়ে লিখেছেন ‘দক্ষিণে সূর্যোদয়’ নামে অসাধারণ এক গবেষণাগ্রন্থ। অন্যপ্রকাশ থেকে বেরিয়েছে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আশ্চর্য এই বই ও অন্যান্য কবিতা’।

Read Less