Home নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ (New yorker Nilakashe JhakJhake Rod)
30%

নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ (New yorker Nilakashe JhakJhake Rod)

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ একজন প্রবাদপুরুষ। জীবন্ত কিংবদন্তি। চার দশক ধরে লিখছেন অবিরাম। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণ উপাখ্যান, আত্মজৈবনিক, রম্যরচনা কিংবা শিশুতোষ রচনাÑসৃষ্টিশীলতার যে মাধ্যমটিতেই হাত দিয়েছেন, অন্য এক আলোর দ্যুতিতে তা উদ্ভাসিত হয়ে উঠেছে। পাঠকরা তাঁকে গ্রহণ করেছেন গভীর ভালোবাসায়। পাঠকপ্রিয়তায় সমকালীন বাংলা সাহিত্যে তাঁর মতো তুঙ্গস্পর্শী কাউকে আমরা লক্ষ করি না। কৈশোরে ‘জোছনার ফুল’-এর সৌন্দর্যে মুগ্ধ এই শব্দশিল্পীর দেহে...

Tk 300.00 Tk 210.00
40
People are viewing this right now
নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ (New yorker Nilakashe JhakJhake Rod)

নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ (New yorker Nilakashe JhakJhake Rod)

Tk 300.00 Tk 210.00

বইয়ের তথ্য

বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ একজন প্রবাদপুরুষ। জীবন্ত কিংবদন্তি। চার দশক ধরে লিখছেন অবিরাম। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণ উপাখ্যান, আত্মজৈবনিক, রম্যরচনা কিংবা শিশুতোষ রচনাÑসৃষ্টিশীলতার যে মাধ্যমটিতেই হাত দিয়েছেন, অন্য এক আলোর দ্যুতিতে তা উদ্ভাসিত হয়ে উঠেছে। পাঠকরা তাঁকে গ্রহণ করেছেন গভীর ভালোবাসায়। পাঠকপ্রিয়তায় সমকালীন বাংলা সাহিত্যে তাঁর মতো তুঙ্গস্পর্শী কাউকে আমরা লক্ষ করি না। কৈশোরে ‘জোছনার ফুল’-এর সৌন্দর্যে মুগ্ধ এই শব্দশিল্পীর দেহে বাসা বেঁধেছে কর্কট রোগ। প্রকৃতি আর জীবনের সৌন্দর্য সন্ধানে যিনি নিবেদিত, কর্কট রোগের কী সাধ্য তাঁকে হার মানায়! নিউইয়র্কে তাঁর চিকিৎসা চলছে। একই সঙ্গে চলছে তাঁর লেখালেখি। এই গ্রন্থভুক্ত সব লেখাই তিনি নিউইয়র্কে বসে লিখেছেন। একই সময়ে চলেছে তাঁর কেমোথেরাপি। তিনি বলেছেন, লেখালেখি নিয়ে ব্যস্ত থেকে কেমোথেরাপি নামক চিকিৎসার যন্ত্রণা ভোলার চেষ্টা করেছেন। তা ঠিক। কিন্তু এও তো ঠিক যে, একজন মহান লেখকের কাছে পরম আরাধ্য হচ্ছে তাঁর লেখালেখি। জীবনের কঠিনতম সংকটেও তাঁর কলমকে সচল রাখা। আমাদের প্রিয় লেখকের ক্ষেত্রেও আমরা অবাক বিস্ময়ে তা লক্ষ করি। গ্রন্থভুক্ত লেখাগুলো চরিত্রবিচারে ভিন্ন ভিন্ন রকমের হলেও একটি মূল সুর লক্ষণীয়। তা হলো জীবন আর সৌন্দর্যের জয়গান। নানারকম লেখার সঙ্গে এই গ্রন্থে তিনটি গল্প যুক্ত হয়েছে। গল্প তিনটিও নিউইয়র্কে বসে লেখা।

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less