Home হুমায়ূন আহমেদ- শিশুকিশোর রচনাবলি-২ (Humayun Ahmed Shishu Kishor Rachanaboli-2)
30%

হুমায়ূন আহমেদ- শিশুকিশোর রচনাবলি-২ (Humayun Ahmed Shishu Kishor Rachanaboli-2)

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

ছোট বন্ধুরা, আমি জানি, হুমায়ূন আহমেদ খুব-খুবই প্রিয় লেখক। আমারও। নিশ্চয়ই এরই মাঝে তোমরা তার অনেক বই পড়ে নিয়েছ। বিস্তর বই তিনি লিখে গেছেন। সব বই তো একসঙ্গে হাতের কাছে পাওয়া যায় না। অথচ একসঙ্গে পড়তে পাওয়ার মজাই আলাদা। তাই তোমাদের পড়ার মতো তাঁর তাবৎ লেখা একত্র করে সাজানো হয়েছে এই শিশুকিশোর রচনাবলী। দুটি খণ্ডে বিন্যস্ত এই রচনাবলী মহান এই...

Tk 1,000.00 Tk 700.00
40
People are viewing this right now

বইটি বর্তমানে আউট অফ স্টক। আশা করি শিগগিরই অ্যাভেইলেবল হবে। আপনি ইচ্ছে করলে বইটি প্রি-অর্ডার করে রাখতে পারেন। অ্যাভেইলেবেল হওয়ামাত্র আপনাকে অবহিত করা হবে।

বইয়ের তথ্য

ছোট বন্ধুরা, আমি জানি, হুমায়ূন আহমেদ খুব-খুবই প্রিয় লেখক। আমারও। নিশ্চয়ই এরই মাঝে তোমরা তার অনেক বই পড়ে নিয়েছ। বিস্তর বই তিনি লিখে গেছেন। সব বই তো একসঙ্গে হাতের কাছে পাওয়া যায় না। অথচ একসঙ্গে পড়তে পাওয়ার মজাই আলাদা। তাই তোমাদের পড়ার মতো তাঁর তাবৎ লেখা একত্র করে সাজানো হয়েছে এই শিশুকিশোর রচনাবলী। দুটি খণ্ডে বিন্যস্ত এই রচনাবলী মহান এই স্রষ্টার সঙ্গে তোমাদের পরিচয় স্পষ্ট করবেÑখুলে দেবে বিস্ময়ভরা এক আনন্দজগতের দুয়ার। বন্ধুরা, তোমাদের আমন্ত্রণ জানিয়েছি আনন্দের আয়োজনে। কেননা, গল্প পড়ার প্রথম পাওয়া আনন্দ। তা সে হোক অদ্ভুত কিংবা ভয়ংকর। তবে এ কথাটাও মনে রাখতে হবে, আনন্দের অতিরিক্ত আরও কিছু আছে। জগৎ ও জীবনকে দেখতে পাওয়া, একই সঙ্গে তার রহস্য আর সৌন্দর্যের পরিচিতি। গল্পে কী আছে আর কেমন করে তা খুঁজে পাবে, সে কথা বলে দেওয়ার নয়। একসময় দেখতে পাবে, সবই তোমার আয়ত্বে এসে গেছে। পড়ার মজা পূর্ণতা পাবে তখনই। অভিভাবকদের উদ্দেশে অনুরোধ, খুদে পাঠকদের হুমায়ূন আহমেদের শিশুকিশোর রচনাবলী পড়তে তো দেবেনই, সেই সঙ্গে নিজেরাও যদি পড়ে নিয়ে আনন্দের এ জগতে স্বচ্ছন্দ আর সফল বিচরণে তাদের একটু সাহায্য করেন, পাঠতৃপ্তি পূর্ণতা পাবে। Ñসালেহ চৌধুরী

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less