Home হুমায়ূন আহমেদ রচনাবলি-1 (Humayun Ahmed Rachanabali 1)
30%

হুমায়ূন আহমেদ রচনাবলি-1 (Humayun Ahmed Rachanabali 1)

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

উপন্যাস, ছোটগল্প, নাটক, কবিতা ও গান সাহিত্যের যে শাখায়ই হাত দিয়েছেন অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য আর অকল্পনীয় জনপ্রিয়তা। চলচ্চিত্র আর নাট্য পরিচালনায়ও তিনি ছিলেন সমান কৃতিত্বের অধিকারী। সব পরিচয়ের বড় পরিচয়, তিনি একজন নিবেদিতপ্রাণ লেখক। চৌষট্টি বছর জীবনের চার দশকেরও বেশি ব্যয় করেছেন লেখালেখিতে। জমে উঠেছে সাহিত্যের বিচিত্র আর বিপুল সম্ভার। সঙ্গতভাবেই প্রকাশিত হয়েছে বরেণ্য এ লেখকের রচনাবলী। লেখকের ষাটতম...

Tk 800.00 Tk 560.00
40
People are viewing this right now

বইটি বর্তমানে আউট অফ স্টক। আশা করি শিগগিরই অ্যাভেইলেবল হবে। আপনি ইচ্ছে করলে বইটি প্রি-অর্ডার করে রাখতে পারেন। অ্যাভেইলেবেল হওয়ামাত্র আপনাকে অবহিত করা হবে।

বইয়ের তথ্য

উপন্যাস, ছোটগল্প, নাটক, কবিতা ও গান সাহিত্যের যে শাখায়ই হাত দিয়েছেন অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য আর অকল্পনীয় জনপ্রিয়তা। চলচ্চিত্র আর নাট্য পরিচালনায়ও তিনি ছিলেন সমান কৃতিত্বের অধিকারী। সব পরিচয়ের বড় পরিচয়, তিনি একজন নিবেদিতপ্রাণ লেখক। চৌষট্টি বছর জীবনের চার দশকেরও বেশি ব্যয় করেছেন লেখালেখিতে। জমে উঠেছে সাহিত্যের বিচিত্র আর বিপুল সম্ভার। সঙ্গতভাবেই প্রকাশিত হয়েছে বরেণ্য এ লেখকের রচনাবলী। লেখকের ষাটতম জন্মদিনে প্রকাশিত রচনাবলী-র প্রথম খণ্ডে রয়েছে : নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, শ্যামল ছায়া, নির্বাসন, অচিনপুর, সৌরভ, নিশিকাব্য, তোমাদের জন্য ভালোবাসা, আমার ছেলেবেলা, নৃপতি, নীল হাতি। এই খণ্ডের বিশেষ আকর্ষণ দশম শ্রেণির ছাত্র হুমায়ূন আহমেদের লেখা একটি প্রবন্ধ ‘কেন বই পড়ি ?’ এবং পত্রিকায় প্রকাশিত ‘নন্দিত নরক’-এর প্রথম পাঠ

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less