Home আধভেজা শহর (Adhveza Sohor)
30%

আধভেজা শহর (Adhveza Sohor)

By লামইয়া চৌধুরী (Lamyea Chowdhury)

স্বপ্নবাজ লাবণ্য যখন তার মুনির কাকার হাত ধরে মফস্বল ছেড়ে ইট-পাথরের রাজধানীতে পা রাখে, তখন তার চোখে ছিল স্বপ্নের মশাল। এ আধভেজা শহরের ঝড়ো হাওয়ায় কি আদৌ তার মশাল ছড়িয়েছিল উষ্ণতা ? নাকি তা নিভে গিয়েছিল নির্মম অযত্নে ?লাবণ্যর জীবনের শতকরা অঙ্কটা ছিল একদম সাদামাটা। পুঁজি হিসেবে সঙ্গী ছিল মুনির কাকার স্নেহ, স্বপ্ন আর সরলতা। লাভের খাতায় জমা পড়েছিল কয়েকজন...

Tk 600.00 Tk 420.00
40
People are viewing this right now
আধভেজা শহর (Adhveza Sohor)

আধভেজা শহর (Adhveza Sohor)

Tk 600.00 Tk 420.00

বইয়ের তথ্য

স্বপ্নবাজ লাবণ্য যখন তার মুনির কাকার হাত ধরে মফস্বল ছেড়ে ইট-পাথরের রাজধানীতে পা রাখে, তখন তার চোখে ছিল স্বপ্নের মশাল। এ আধভেজা শহরের ঝড়ো হাওয়ায় কি আদৌ তার মশাল ছড়িয়েছিল উষ্ণতা ? নাকি তা নিভে গিয়েছিল নির্মম অযত্নে ?
লাবণ্যর জীবনের শতকরা অঙ্কটা ছিল একদম সাদামাটা। পুঁজি হিসেবে সঙ্গী ছিল মুনির কাকার স্নেহ, স্বপ্ন আর সরলতা। লাভের খাতায় জমা পড়েছিল কয়েকজন বন্ধু আর ভালোবাসা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার এই শহরে লাভ-লোকসানের 
হিসেব কি এত সহজে মিলে ?
এই শহরে এসে লাবণ্য শিখেছিল পুঁজির অঙ্ক দিয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু মুনাফার হিসেব মেলানো দায়। এটাই আধভেজা শহর, যেখানে স্বপ্নের বিনিয়োগে লাভের সাথে লসও সমান ভাগীদার। আর যে হাতজোড়া লাভ-লোকসান দুটোই আগলে রাখতে জানে এ শহর তার হাতের ইশারায় চলে। 
আগন্তুক হিসেবে লাবণ্যর জীবনে আগত এই অজানা আধভেজা শহরটির প্রতিটি কণা, অলিগলি, এমনকি বৃষ্টির ফোঁটাও কবে এবং কীভাবে আধভেজা শহর: দ্য সিটি অব লাবণ্য হয়ে গেল ?

লামইয়া চৌধুরী (Lamyea Chowdhury)

লামইয়া চৌধুরী। ডাকনাম স্নেহ। লেখালেখিতে আসেন মায়ের অনুপ্রেরণায়। খুব ছোটবেলা থেকেই লেখালেখির সাথে তিনি মিশে আছেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি লিখেছিলেন তাঁর প্রথম উপন্যাস। পরবর্তী সময়ে, কয়েক বছর পর, সেটি বইয়ে রূপ নেয়। তিনি শিখতে ভালোবাসেন। তাঁর প্রিয় শখ প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ে তোলা। তিনি স্বপ্ন দেখা এবং স্বপ্নকে সত্যি করায় বিশ্বাসী।
জন্ম ২০০০ সালের ১০ আগস্ট। পিতা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী মাসুদ, মা জাকিয়া মান্নান জুনু। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া চিনাইর, চৌধুরী বাড়ি। মাতুলালয় চাপুইর সাহেব বাড়ি। জন্ম এবং বেড়ে ওঠা দিঘির শহর কুমিল্লায়। শিক্ষাজীবন শুরু হয়েছিল নজরুল মেমোরিয়াল একাডেমীতে। ২০১৭ সালে আওয়ার লেডী অব Read More

ফাতিমা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ২০১৯ সালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত।
অমর একুশে বইমেলা ২০২০-এ প্রকাশিত প্রথম বই ‘সেদিন’, ২০২১-এ প্রকাশিত দ্বিতীয় বই ‘যে শ্রাবণে ফাগুন’, ২০২২-এ প্রকাশিত হয়েছে ‘তুমি একটুখানি তো জল’, ২০২৩-এ প্রকাশিত বই ‘উৎসর্গ’, এবং ২০২৪-এ প্রকাশিত বই ‘ফ্ল্যাট নম্বর নয় ছয়’।

Read Less