মুখোশ পরা মানুষ (Mukhush Pora Manush)
এই বইয়ের গল্পগুলো নানা রকম বিষয় নিয়ে লেখা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তাদের জীবনাচরণ, সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা ছড়িয়ে ছিটিয়ে আছে গল্পগুলোতে। কোনো গল্পে ফুটে উঠেছে চোর পিতা তার প্রতিবন্ধী ছেলেটির মৃত্যুর পর কোন ধরনের প্রতিশোধ নিতে তৈরি হয় আর তারপর কেমন করে বদল ঘটে তার মানসিকতার। কোনো গল্প শোল মাছ শিকারিকে নিয়ে। বইচা মাছের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রামের অল্পখ্যাত...
মুখোশ পরা মানুষ (Mukhush Pora Manush)
বইয়ের তথ্য
এই বইয়ের গল্পগুলো নানা রকম বিষয় নিয়ে লেখা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তাদের জীবনাচরণ, সুখ-দুঃখ ও আনন্দ-বেদনা ছড়িয়ে ছিটিয়ে আছে গল্পগুলোতে। কোনো গল্পে ফুটে উঠেছে চোর পিতা তার প্রতিবন্ধী ছেলেটির মৃত্যুর পর কোন ধরনের প্রতিশোধ নিতে তৈরি হয় আর তারপর কেমন করে বদল ঘটে তার মানসিকতার। কোনো গল্প শোল মাছ শিকারিকে নিয়ে। বইচা মাছের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রামের অল্পখ্যাত বয়াতিরা, তাদের নিয়ে গল্প ‘বইচা মাছের বৃত্তান্ত’। আরেকটি গল্প বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার নারী কারিগরকে নিয়ে। ‘মুখোশ পরা মানুষ’ গল্পটিতে উন্মোচিত হয়েছে এক তথাকথিত নারীবান্ধব পুরুষের বীভৎস্য মুখোশ। বইয়ের ষোলোটি গল্পের কোনোটি ছাপা হয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত ‘দেশ’ পত্রিকায়, কোনোটি ‘আনন্দবাজার রবিবাসরিয়’তে, কোনো কোনোটা পাক্ষিক ‘সানন্দা’য়। প্রতিটি গল্পই বহুল পঠিত ও উচ্চ প্রশংসিত।
