Home মেঘের আড়ালে (Megher Arale)
30%

মেঘের আড়ালে (Megher Arale)

By গাজী সাইফ জামান

সব গল্পের শুরু আলো দিয়ে হয় না, কিছু শুরু হয় কুয়াশা দিয়ে, নীরবতার ভেতর লুকিয়ে থাকা অদৃশ্য ফাঁক দিয়ে। এক বিয়ের রাতেই দুজন মানুষের মাঝখানে জন্ম নেয় দূরত্ব, যেখানে স্পর্শের আগে আসে সন্দেহ, আর ভালোবাসার আগে দাঁড়িয়ে থাকে অতীতের ছায়া।এই ছায়া পেরিয়ে তারা পৌঁছায় এক পাহাড়ি চা-বাগানে সবুজের অন্তহীন ঢেউ, কুয়াশার নরম চাদর, আর শ্রমের নিঃশব্দ ছন্দ। কিন্তু এই সৌন্দর্যের...

Tk 350.00 Tk 245.00
40
People are viewing this right now
মেঘের আড়ালে (Megher Arale)

মেঘের আড়ালে (Megher Arale)

Tk 350.00 Tk 245.00

বইয়ের তথ্য

সব গল্পের শুরু আলো দিয়ে হয় না, কিছু শুরু হয় কুয়াশা দিয়ে, নীরবতার ভেতর লুকিয়ে থাকা অদৃশ্য ফাঁক দিয়ে। এক বিয়ের রাতেই দুজন মানুষের মাঝখানে জন্ম নেয় দূরত্ব, যেখানে স্পর্শের আগে আসে সন্দেহ, আর ভালোবাসার আগে দাঁড়িয়ে থাকে অতীতের ছায়া।
এই ছায়া পেরিয়ে তারা পৌঁছায় এক পাহাড়ি চা-বাগানে সবুজের অন্তহীন ঢেউ, কুয়াশার নরম চাদর, আর শ্রমের নিঃশব্দ ছন্দ। কিন্তু এই সৌন্দর্যের ভেতরেই জমে আছে অন্ধকার, অদৃশ্য, সংগঠিত, নির্মম। এক নারী শ্রমিকের হঠাৎ মৃত্যু সেই অন্ধকারের দরজা খুলে দেয়।
তদন্ত এগোতে থাকে, আর উন্মোচিত হয় ভয়ংকর সত্য। চায়ের চালানের আড়ালে প্রবাহিত হয় অন্য কিছু, আর সেই প্রবাহ রক্ষা করে ক্ষমতার অদৃশ্য হাত। যে সত্য জানে, সে বাঁচে না। আর যে খুঁজতে যায়, সেই হয়ে ওঠে অভিযুক্ত।
অতীতের প্রতারণা, বর্তমানের ষড়যন্ত্র, আর মেঘে ঢাকা এক ক্ষমতার নেটওয়ার্ক, সব মিলিয়ে এই উপন্যাস এক প্রশ্ন রেখে যায়: সব সত্য কি আলোয় আসে, নাকি কিছু সত্য চিরকালই লুকিয়ে থাকে মেঘের আড়ালে ?

গাজী সাইফ জামান

গাজী সাইফ জামান জীবন ও জগৎকে নির্মোহ ও সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে লিখে থাকেন। তাঁর রচনায় অন্তরচৈতন্য ভাবনা, যুক্তিবোধ ও ভাষার সাবলীলতা উজ্জ্বল। দীর্ঘদিন গবেষণাকর্মে নিয়োজিত থাকার পর তিনি সৃজনশীল মৌলিক সাহিত্যকর্ম সৃষ্টিতে সক্রিয় রয়েছেন।
লেখকের অন্যান্য গ্রন্থ : বাংলাদেশের উপন্যাসে ভূমি ও মানুষ (গবেষণা), সাহিত্য-গবেষণা : বিষয় ও কৌশল (গবেষণা পদ্ধতি), প্রাতিস্বিক অনুভব (কাব্য), অনন্ত স্পন্দন (কাব্য), এক পাতার গল্প (গল্প), রূপান্তর (উপন্যাস), জীবন পাতার গল্প (গল্প), থেকেও নেই (উপন্যাস), সমান্তরাল (উপন্যাস), বিমূর্ত ছায়া (কাব্য), দহন দ্যোতনা (কাব্য), মেঘের আড়ালে (উপন্যাস)।
কর্মজীবনে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন সদস্য।

Read Less