Home যখন নামিবে আঁধার (Jokhon Namibe Andher)
30%

যখন নামিবে আঁধার (Jokhon Namibe Andher)

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

রাত আটটা। সারা দিন ঝলমলে রোদ ছিল। সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মিসির আলি ছাতা মাথায় মল্লিক সাহেবের বাড়িতে এসে উঠেছেন। দেখে মনে হচ্ছে মল্লিক সাহেবের বাড়ি শ্মশানপুরী। কেউ বাস করে না। বিড়ালের মিঁউ মিঁউ শব্দ ছাড়া কোনো শব্দ নেই। মিসির আলি দোতলায় ওঠার সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বললেন, বাড়িতে কেউ আছেন ?কেউ জবাব দিল না। মিসির আলি দোতলায় উঠে...

Tk 250.00 Tk 175.00
40
People are viewing this right now
যখন নামিবে আঁধার (Jokhon Namibe Andher)

যখন নামিবে আঁধার (Jokhon Namibe Andher)

Tk 250.00 Tk 175.00

বইয়ের তথ্য

রাত আটটা। সারা দিন ঝলমলে রোদ ছিল। সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মিসির আলি ছাতা মাথায় মল্লিক সাহেবের বাড়িতে এসে উঠেছেন। দেখে মনে হচ্ছে মল্লিক সাহেবের বাড়ি শ্মশানপুরী। কেউ বাস করে না। বিড়ালের মিঁউ মিঁউ শব্দ ছাড়া কোনো শব্দ নেই। মিসির আলি দোতলায় ওঠার সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বললেন, বাড়িতে কেউ আছেন ?
কেউ জবাব দিল না। মিসির আলি দোতলায় উঠে গেলেন। যে ঘরে বন্দি ছিলেন. সেই ঘর খুঁজে বের করতে তার বেগ পেতে হলো না। মূল দরজা পুলিশ ভেঙেছে। দরজা ঠিক করা হয় নি। মিসির আলি ঘরে ঢুকলেন। চেয়ারে মল্লিক সাহেব বসে আছেন। তাঁর হাতে সিগারেটের প্যাকেট। মিসির আলি অবাক হলেন না। মল্লিক সাহেব এখানে থাকবেন, মিসির আলি তা ধরেই নিয়েছিলেন।

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less