Home মেঘেদের দিন
30%

মেঘেদের দিন

By সাদাত হোসাইন (Sadat Hossain)

রাতে হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে। চারপাশটা কেমন স্থির, নিস্পন্দন। কোথাও গাছের পাতা অব্দিও নড়ছে না। যেন প্রলয়ঙ্করী কোনাে ঝড়ের প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। মারুফ খানিকটা সরে এল তানিয়ার কাছে। তানিয়া প্রায় সঙ্গেসঙ্গেই বলল, আমার খুব ভয় করছে মারুফ। মারুফ অবাক গলায় বলল, ভয় করছে কেন ? জানি না কিন্তু প্রচণ্ড ভয় করছে। আমি তােমাকে বােঝাতে পারব না। ধুর বােকা। এখানে...

Tk 300.00 Tk 210.00
40
People are viewing this right now
মেঘেদের দিন

মেঘেদের দিন

Tk 300.00 Tk 210.00

বইয়ের তথ্য

রাতে হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে। চারপাশটা কেমন স্থির, নিস্পন্দন। কোথাও গাছের পাতা অব্দিও নড়ছে না। যেন প্রলয়ঙ্করী কোনাে ঝড়ের প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। মারুফ খানিকটা সরে এল তানিয়ার কাছে। তানিয়া প্রায় সঙ্গেসঙ্গেই বলল, আমার খুব ভয় করছে মারুফ। মারুফ অবাক গলায় বলল, ভয় করছে কেন ? জানি না কিন্তু প্রচণ্ড ভয় করছে। আমি তােমাকে বােঝাতে পারব না। ধুর বােকা। এখানে ভয় কিসের ? তানিয়ার মুখ শুকিয়ে গেছে। সে শুকনা গলায় বলল, আমি জানি না। কিন্তু টের পাচ্ছি, কোনাে একটা ভয়াবহ বিপদ ঘটতে যাচ্ছে। কিসের বিপদ ? আমি জানি না। কিন্তু সত্যি বলছি ভয়াবহ কোনাে বিপদ। মারুফের আচমকা মনে হলাে তানিয়া যা বলছে তা সত্য। তানিয়ার ভয়টাকে আর অমূলক বা হেসে উড়িয়ে দেওয়ার মতাে কোনাে বিষয় মনে হচ্ছে না তার। বরং মনে হচ্ছে অমােঘ কোনাে সত্য। সে ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকালাে। মাথার ওপর অশরীরী উপস্থিতির মতাে দুটো আমগাছের ডাল কেমন ছড়িয়ে আছে। একটা বাদুর বা অন কোনাে নিশাচর পাখির ডানা ঝাপটানাের শব্দে আচমকা কেঁপে উঠল চারপাশ। ভেঙে খানখান হয়ে গেল রাতের নৈঃশব্দ্য। সেই শব্দে কেঁপে উঠল তানিয়াও। সে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল মারুফকে। তারপর মারুফের কানের কাছে মুখ নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আমি আর এখানে থাকব না মারুফ। এক মুহূর্তও না।

সাদাত হোসাইন (Sadat Hossain)

সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগৎ, মন ও মানুষ সবই গল্প। গল্প বলার সেই আগ্রহ থেকেই একের পর এক লিখেছেন তুমুল জনপ্রিয় সব উপন্যাস। নির্মাণ করেছেন স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র, টিভি ফিকশন। নিজের অভ্য¯ত্ম পরিসরের পাশাপাশি শুরম্ন করেছেন মৌলিক থ্রিলার রেজা সিরিজ, কিশোর উপন্যাস, শিশুদের জন্য বই ইত্যাদি।
জিতেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার পুরস্কার, এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার, ভারতের চোখ সাহিত্য পুরস্কার, শুভজন সাহিত্য সম্মাননা।
২০১৯-এ জিতেছেন এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার।
২০২০-এ পেয়েছেন অন্যদিন সম্ভাবনার বাংলাদেশ (কথাসাহিত্য) সম্মাননা ও গধৎাবষ ড়ভ Read More

ঞড়সড়ৎৎড়ি ওহভষঁবহপবৎং অধিৎফ.
জিতেছেন আইএফআইসি ব্যাংক-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০২১ ও ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সাদাত হোসাইনের জন্ম ১৯৮৪ সালের ২১ মে, মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে।

Read Less