সময়ের বুকে মানুষের দাগ (Samoyer Buke Manusher Daag)
মানুষের জীবন কেবল বেঁচে থাকার গল্প নয়; এর প্রতিটি বাঁকে জমে থাকে ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, প্রাপ্তি-অপ্রাপ্তি, বিচ্ছেদ, প্রতিবাদ আর না-বলা অসংখ্য কথার ইতিহাস। সময়ের স্রোতে অনেককিছু হারিয়ে যায়, বদলে যায় সম্পর্কের সমীকরণ, অপরিচিত হয়ে ওঠে চেনা মুখ। তবু কিছু স্মৃতি, কিছু ক্ষত আর কিছু অনুভূতি মানুষের ভেতরে রেখে যায় অমোচনীয় দাগ।‘সময়ের বুকে মানুষের দাগ’ তেমনই কিছু জীবনের গল্পসমূহ। ব্যক্তিমানুষের অন্তর্গতক্ষরণ থেকে...
সময়ের বুকে মানুষের দাগ (Samoyer Buke Manusher Daag)
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২৭
পৃষ্ঠার সংখ্য
200
ISBN
9789845290821
বইয়ের তথ্য
মানুষের জীবন কেবল বেঁচে থাকার গল্প নয়; এর প্রতিটি বাঁকে জমে থাকে ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, প্রাপ্তি-অপ্রাপ্তি, বিচ্ছেদ, প্রতিবাদ আর না-বলা অসংখ্য কথার ইতিহাস। সময়ের স্রোতে অনেককিছু হারিয়ে যায়, বদলে যায় সম্পর্কের সমীকরণ, অপরিচিত হয়ে ওঠে চেনা মুখ। তবু কিছু স্মৃতি, কিছু ক্ষত আর কিছু অনুভূতি মানুষের ভেতরে রেখে যায় অমোচনীয় দাগ।
‘সময়ের বুকে মানুষের দাগ’ তেমনই কিছু জীবনের গল্পসমূহ। ব্যক্তিমানুষের অন্তর্গতক্ষরণ থেকে সমাজের নির্মম বাস্তবতা, সম্পর্কের জটিলতা থেকে অস্তিত্বের সংকট—বিচিত্র অনুষঙ্গে সাজানো এই গ্রন্থের ১৮টি গল্পে উঠে এসেছে চেনা পৃথিবীর অচেনা অধ্যায়। এখানে আছে মানুষের প্রতি মানুষের মমতা,স্বার্থের সংঘাত, নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস।
প্রতিটি গল্প যেন জীবনের আলাদা এক জানালা, যার ওপারে দাঁড়িয়ে আছে আমাদেরই পরিচিত মানুষ, সময় ও বাস্তবতা। পাঠ শেষে গল্পগুলো হয়তো শেষ হবে, কিন্তু রেখে যাবে কিছু প্রশ্ন, কিছু অনুভূতি এবং সময়ের বুকে মানুষের রেখে যাওয়া অমোচনীয় দাগ।

