নির্বাচিত ১০০ কবিতা (Nirbachita 100 Kabita) Hasan Hafiz
হাসান হাফিজের সঙ্গে আমার পরিচয় ঘনিষ্ঠতার পর্যায়ে যায় অনেক পরে, নব্বই দশকে, যখন তাঁর দেখা-সাক্ষাৎ বাড়লো। বাংলা একাডেমির বইমেলায় তখন এত জনসমাগম হতো না, বাংলা একাডেমির প্রাঙ্গণজুড়ে মেলাটা জমতো। বেশ ক’টি টেবিল-পাতা চায়ের দোকানও ছিল। ফলে পরিচিতদের সঙ্গে সময় কাটানো যেত। ততদিনে হাসান হাফিজের ‘প্রেমের কবিতা’ বেরিয়েছে, অনেক পাঠক কিনছেন বইটা। আমার হাতে এলে মন দিয়েই কবিতাগুলি পড়লাম। মনে হলো,...
নির্বাচিত ১০০ কবিতা (Nirbachita 100 Kabita) Hasan Hafiz
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২৬
পৃষ্ঠার সংখ্য
144
ISBN
978 984 529 043 2
বইয়ের তথ্য
হাসান হাফিজের সঙ্গে আমার পরিচয় ঘনিষ্ঠতার পর্যায়ে যায় অনেক পরে, নব্বই দশকে, যখন তাঁর দেখা-সাক্ষাৎ বাড়লো। বাংলা একাডেমির বইমেলায় তখন এত জনসমাগম হতো না, বাংলা একাডেমির প্রাঙ্গণজুড়ে মেলাটা জমতো। বেশ ক’টি টেবিল-পাতা চায়ের দোকানও ছিল। ফলে পরিচিতদের সঙ্গে সময় কাটানো যেত। ততদিনে হাসান হাফিজের ‘প্রেমের কবিতা’ বেরিয়েছে, অনেক পাঠক কিনছেন বইটা। আমার হাতে এলে মন দিয়েই কবিতাগুলি পড়লাম। মনে হলো, অনেকের সঙ্গে তাঁর স্বরে, মেজাজের ভিন্নতা আছে। প্রেমকে তিনি কখনো আদর্শিক, ধরা-ছোঁয়ার বাইরের কোনো বিষয়ে পরিণত করেন নি, বরং দেখেছেন প্রাত্যহিকতার আবরণে। এজন্য প্রেমের বর্ণনা মাঝে মাঝে আশ্চর্যরকম পরিমিত, কখনো প্রগলভ নয়। প্রেমিক-প্রেমিকা সাধারণ
মানব-মানবী, এই জগৎ-সংসারে তাদের ঠাঁই—এই কথাটি মেনেই যেন তিনি তাঁর প্রেমের কবিতা সাজান। ‘বিনিময়’ নামে তাঁর একটি কবিতা, প্রেমের, আমি সম্প্রতি পড়েছি, তাতে খুবই সহজ ভাষায় প্রেমের একটা জটিল সমীকরণ নিয়ে তিনি লিখেছেন :
তোমাকে সৃজন করি, প্রতিমায় গড়ি
গড়তে গড়তে নিজেই নিঃশেষ
তুমি পাও চিরবাঞ্ছিতার কৃতি বহুল বন্দনা
এই প্রাপ্তি অন্তরালে আমারই মরণ।
—সৈয়দ মনজুরুল ইসলাম
