Home ভ্রমণসমগ্র ( Vromon Somogro)
30%

ভ্রমণসমগ্র ( Vromon Somogro)

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

হুমায়ূন আহমেদ বেড়াতে ভালোবাসতেন। বেড়ানোর জন্য সঙ্গী হিসেবে চাইতেন পরিবার কিংবা ঘনিষ্ঠ বন্ধুদের। তিনি মনে করতেন বেড়ানোর আনন্দ এককভাবে উপভোগের নয়। দেশ-বিদেশের বহু জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন। এইসব ভ্রমণের কিছু কিছু গল্প তিনি লিখেছেন তাঁর ছয়টি ভ্রমণ-বিষয়ক গ্রন্থে। গ্রন্থগুলো হলো ‘পায়ের তলায় খড়ম’, ‘রাবণের দেশে আমি এবং আমরা’, ‘দেখা না-দেখা’, ‘হোটেল গ্রেভার ইন’, ‘মে ফ্লাওয়ার’ ও ‘যশোহা বৃক্ষের দেশে’। হুমায়ূন...

Tk 700.00 Tk 490.00
40
People are viewing this right now
ভ্রমণসমগ্র ( Vromon Somogro)

ভ্রমণসমগ্র ( Vromon Somogro)

Tk 700.00 Tk 490.00

বইয়ের তথ্য

হুমায়ূন আহমেদ বেড়াতে ভালোবাসতেন। বেড়ানোর জন্য সঙ্গী হিসেবে চাইতেন পরিবার কিংবা ঘনিষ্ঠ বন্ধুদের। তিনি মনে করতেন বেড়ানোর আনন্দ এককভাবে উপভোগের নয়। দেশ-বিদেশের বহু জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন। এইসব ভ্রমণের কিছু কিছু গল্প তিনি লিখেছেন তাঁর ছয়টি ভ্রমণ-বিষয়ক গ্রন্থে। গ্রন্থগুলো হলো ‘পায়ের তলায় খড়ম’, ‘রাবণের দেশে আমি এবং আমরা’, ‘দেখা না-দেখা’, ‘হোটেল গ্রেভার ইন’, ‘মে ফ্লাওয়ার’ ও ‘যশোহা বৃক্ষের দেশে’। হুমায়ূন আহমেদের গল্প-উপন্যাসের মতো তাঁর ভ্রমণোপাখ্যানগুলোও পাঠকপ্রিয়তায় ধন্য। তাই আশা করা যাচ্ছে, তাঁর ভ্রমণবিষয়ক সমস্ত রচনার সংকলন এই ভ্রমণসমগ্র পাঠকদের ভালো লাগবে।

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less