Home বাংলা টেলিভিশনের ৫০ বছর
30%

বাংলা টেলিভিশনের ৫০ বছর

By ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

একথা বললে ভুল হবে না যে, গণমাধ্যমই সময়ের সবচেয়ে বড় প্রভাবক। ব্যক্তি, সমাজ, এমনকি রাষ্ট্রীয় জীবনে গণমাধ্যম আজ সবচেয়ে বড় অনুঘটক। গণমানুষের চেতনা বিকাশ থেকে শুরু করে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এর অবদান আজ অনস্বীকার্য। আর এই সময়টিতে পৌঁছতে কেটে গেছে অর্ধশতাব্দীকাল। বাংলা টেলিভিশনের অর্ধশতাব্দী। আমার বয়স ষাট পেরিয়ে গেছে। আমরা একসঙ্গে যারা বেড়ে উঠেছি তাদের প্রায় সবাই ষাটোর্ধ্ব। আমার...

Tk 1,000.00 Tk 700.00
40
People are viewing this right now
বাংলা টেলিভিশনের ৫০ বছর

বাংলা টেলিভিশনের ৫০ বছর

Tk 1,000.00 Tk 700.00

বইয়ের তথ্য

একথা বললে ভুল হবে না যে, গণমাধ্যমই সময়ের সবচেয়ে বড় প্রভাবক। ব্যক্তি, সমাজ, এমনকি রাষ্ট্রীয় জীবনে গণমাধ্যম আজ সবচেয়ে বড় অনুঘটক। গণমানুষের চেতনা বিকাশ থেকে শুরু করে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এর অবদান আজ অনস্বীকার্য। আর এই সময়টিতে পৌঁছতে কেটে গেছে অর্ধশতাব্দীকাল। বাংলা টেলিভিশনের অর্ধশতাব্দী। আমার বয়স ষাট পেরিয়ে গেছে। আমরা একসঙ্গে যারা বেড়ে উঠেছি তাদের প্রায় সবাই ষাটোর্ধ্ব। আমার বন্ধু ফরিদুর রেজা সাগর এই ষাটোর্ধ্ব জীবনে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন টেলিভিশনের সঙ্গে। ওর জীবনের রন্ধ্রে রন্ধ্রে টেলিভিশন। চেতনায় ও মননে টেলিভিশন। যারা আমাদের বয়সী তারা টেলিভিশনকে পঞ্চাশ বছর ধরে দেখছি, কিন্তু সাগর যেভাবে দেখেছেন বা দেখছেন তা আর কেউ দেখছি বলে মনে হয় না। বাংলাদেশ টেলিভিশনের যন্ত্রপাতি, আসবাব, কর্মঘণ্টাসহ প্রতিটি কর্মীর সঙ্গে ওর নিবিড় সখ্য। বলা যায় টেলিভিশনই ওকে তৈরি করেছে একজন ফরিদুর রেজা সাগর-এ।
টেলিভিশন জীবনে দীর্ঘকাল যুক্ত থাকার সুবাদে গভীরভাবে উপলব্ধি করছি, এরকম একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়ার মতো অনেকেই ছিলেন, কিন্তু সাহস করে এগিয়েছেন শুধু সাগর। সাফল্যের সঙ্গে সুচারুভাবে এমন ঐতিহাসিক একটি দলিল, সরল গদ্যে লিখেছেন। যা টেলিভিশনের এই যুগে এই মাধ্যমের যে-কোনো অংশের সঙ্গে যুক্ত যে-কোনো মানুষকে তথ্যে সমৃদ্ধ করবে, জানাবে বাঙালি সংস্কৃতি বিকাশের আরেকটি পর্যায়ের গল্পগুলোর ভেতরের আনন্দ, রস ও উত্থান পতনের কাহিনি।
শাইখ সিরাজ

ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

মায়রা ও মায়রন অনেক ছোট। এখন বই নিয়ে ছবি তুলতে ভালোবাসে। বই নিয়ে খেলতে ভালোবাসে। একদিন মায়রা ও মায়রন বড় হয়ে বই পড়বে। সেই স্বপ্ন নিয়েই প্রতি বছর ‘ছোটকাকু’ সিরিজের বই লিখে থাকেন ফরিদুর রেজা সাগর।
তাঁর মা বিখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা ফজলুল হক দেশের প্রথম সিনেমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’- এর নির্মাতা।
ফরিদুর রেজা সাগর-এর জন্ম  ২২ ফেব্রুয়ারি ১৯৫৫। ছোটদের জন্য শতাধিক বই লিখেছেন। আজীবন তিনি টেলিভিশনের সঙ্গে সংযুক্ত। চ্যানেল আইয়ের তিনি ব্যবস্থাপনা পরিচালক। অসংখ্য পুরস্কার ও সম্মাননা ছাড়াও প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দশবার। সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার Read More

(২০০৪) এবং একুশে পদক (২০১৫) পেয়েছেন। স্ত্রী কনা রেজা, দুই কন্যা মেঘনা ও মোহনা।


Read Less