Home ফ্ল্যাট নম্বর নয়-ছয়
30%

ফ্ল্যাট নম্বর নয়-ছয়

By লামইয়া চৌধুরী (Lamyea Chowdhury)

আমাদের জীবনে কোনো স্যাড এন্ডিং নেই। কোনো ঘটনা কিংবা কোনো মানুষই আমাদের জীবনের বিষাদময় সমাপ্তি হতে পারে না। খুব বেশি হলে সেই ঘটনাটি কিংবা মানুষটি আমাদের জীবনের খুব ক্ষুদ্র অংশজুড়ে থাকা হৃদয় কাঁপানো একটি স্যাড সং হতে পারে।‘ফ্ল্যাট নম্বর নয়-ছয়’ উপন্যাসটি ঘনিষ্ঠ তিন বান্ধবীর জীবনের গান নিয়ে। তাদের বন্ধুত্ব নিখাদ, যেন তিন শালিক। যেন একে অপরের জন্য হাসতে হাসতে জীবন...

Tk 1,000.00 Tk 700.00
40
People are viewing this right now
ফ্ল্যাট নম্বর নয়-ছয়

ফ্ল্যাট নম্বর নয়-ছয়

Tk 1,000.00 Tk 700.00

বইয়ের তথ্য

আমাদের জীবনে কোনো স্যাড এন্ডিং নেই। কোনো ঘটনা কিংবা কোনো মানুষই আমাদের জীবনের বিষাদময় সমাপ্তি হতে পারে না। খুব বেশি হলে সেই ঘটনাটি কিংবা মানুষটি আমাদের জীবনের খুব ক্ষুদ্র অংশজুড়ে থাকা হৃদয় কাঁপানো একটি স্যাড সং হতে পারে।
‘ফ্ল্যাট নম্বর নয়-ছয়’ উপন্যাসটি ঘনিষ্ঠ তিন বান্ধবীর জীবনের গান নিয়ে। তাদের বন্ধুত্ব নিখাদ, যেন তিন শালিক। যেন একে অপরের জন্য হাসতে হাসতে জীবন বাজি রেখে দেয়। ঘটনাচক্রে এই তিন তরুণীর সাথে জীবনের নানান হিসাব-নিকাশে, প্রেমে, অপ্রেমে, ভালোবাসায়, ঘৃণায় জড়িয়ে থাকা তিন যুবক নক্ষত্র, দুরুক এবং সায়াহ্ন নিয়ে নেয় এই উপন্যাসের মূল চাবি। হয়ে ওঠে নায়ক, খলনায়ক সবই। ‘ফ্ল্যাট নম্বর নয়-ছয়’-এ আছে বন্ধুত্ব, আছে প্রেম, আছে জীবন জয়ে অনুপ্রাণিত করার শব্দের খেলা।

লামইয়া চৌধুরী (Lamyea Chowdhury)

লামইয়া চৌধুরী। ডাকনাম স্নেহ। লেখালেখিতে আসেন মায়ের অনুপ্রেরণায়। খুব ছোটবেলা থেকেই লেখালেখির সাথে তিনি মিশে আছেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি লিখেছিলেন তাঁর প্রথম উপন্যাস। পরবর্তী সময়ে, কয়েক বছর পর, সেটি বইয়ে রূপ নেয়। তিনি শিখতে ভালোবাসেন। তাঁর প্রিয় শখ প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ে তোলা। তিনি স্বপ্ন দেখা এবং স্বপ্নকে সত্যি করায় বিশ্বাসী।
জন্ম ২০০০ সালের ১০ আগস্ট। পিতা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী মাসুদ, মা জাকিয়া মান্নান জুনু। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া চিনাইর, চৌধুরী বাড়ি। মাতুলালয় চাপুইর সাহেব বাড়ি। জন্ম এবং বেড়ে ওঠা দিঘির শহর কুমিল্লায়। শিক্ষাজীবন শুরু হয়েছিল নজরুল মেমোরিয়াল একাডেমীতে। ২০১৭ সালে আওয়ার লেডী অব Read More

ফাতিমা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ২০১৯ সালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত।
অমর একুশে বইমেলা ২০২০-এ প্রকাশিত প্রথম বই ‘সেদিন’, ২০২১-এ প্রকাশিত দ্বিতীয় বই ‘যে শ্রাবণে ফাগুন’, ২০২২-এ প্রকাশিত হয়েছে ‘তুমি একটুখানি তো জল’, ২০২৩-এ প্রকাশিত বই ‘উৎসর্গ’, এবং ২০২৪-এ প্রকাশিত বই ‘ফ্ল্যাট নম্বর নয় ছয়’।

Read Less