Home ফানুস (Fanush)
30%

ফানুস (Fanush)

By মৌরি মরিয়ম (Mouri morium)

মানুষ বুকে পুষে রাখে অসংখ্য অনুভব, একজীবনে তার পুরোটা কখনোই বোঝা হয় না। আর হয় না বলেই নিজের অগোচরে আশ্চর্য এক সম্মোহনে বুঁদ হয়ে যায় তারা। সেই সম্মোহনের নাম ভালোবাসা। জীবনের বাকিটা সময় প্রবল স্রোতের মতো ভাসিয়ে নিয়ে যেতে থাকে সেই অনুভব, প্রবল ঘূর্ণিতে ডুবিয়েও দিতে থাকে। বুকের গহিনে সঙ্গোপনে লুকিয়ে রাখা ওই আলতো অনুভবটুকু জীবনভর বয়ে বেড়ায়। কখনো ঝলমলে...

Tk 600.00 Tk 420.00
40
People are viewing this right now

বইটি বর্তমানে আউট অফ স্টক। আশা করি শিগগিরই অ্যাভেইলেবল হবে। আপনি ইচ্ছে করলে বইটি প্রি-অর্ডার করে রাখতে পারেন। অ্যাভেইলেবেল হওয়ামাত্র আপনাকে অবহিত করা হবে।

বইয়ের তথ্য

মানুষ বুকে পুষে রাখে অসংখ্য অনুভব, একজীবনে তার পুরোটা কখনোই বোঝা হয় না। আর হয় না বলেই নিজের অগোচরে আশ্চর্য এক সম্মোহনে বুঁদ হয়ে যায় তারা। সেই সম্মোহনের নাম ভালোবাসা। জীবনের বাকিটা সময় প্রবল স্রোতের মতো ভাসিয়ে নিয়ে যেতে থাকে সেই অনুভব, প্রবল ঘূর্ণিতে ডুবিয়েও দিতে থাকে। বুকের গহিনে সঙ্গোপনে লুকিয়ে রাখা ওই আলতো অনুভবটুকু জীবনভর বয়ে বেড়ায়। কখনো ঝলমলে রোদে তা জেগে ওঠে, কখনো ভিজে যায় প্রবল বৃষ্টি ও বিষাদে। কতটা দূরে গেলে মানুষ, হয়ে যায় অচেনা ফানুস ? ওই দূরত্বের গল্পটুকু আর কখনোই জানা হয় না। কারণ বুকের ভেতর যে রয়ে যায় আলগোছে, সযতনে, কোন সে শারীরিক দূরত্ব তাকে আড়াল করে ? মন সে এমনই জিয়নকাঠি, তার স্পর্শের কাছে রয়, জেগে থাকে না-ছোঁয়া দূরত্বের অদেখা মন কিংবা মানুষও। ‘ফানুস’ তেমনই এক ভালোবাসার গল্প, সম্পর্কের গল্প। যেখানে অনুভবের আখরে লেখা হতে থাকে জীবন ও যন্ত্রণার গল্প। -সাদাত হোসাইন লেখক ও নির্মাতা

মৌরি মরিয়ম (Mouri morium)

জন্ম ২৫ মে, ১৯৯১। পিতা মরহুম আজিজুল হক। মাতা মনজু বেগম। পৈতৃক নিবাস গৌরনদী, বরিশাল। তাঁর ছোটবেলা কেটেছে রাজধানীর ধানমন্ডিতে।
পড়েছেন ধানমন্ডি গার্লস হাই স্কুল, বদরুন্নেসা কলেজ এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। সাংবাদিকতায় স্নাতক।
ভ্রমণ ও রান্নার প্রতি রয়েছে গভীর অনুরাগ। ভালোবাসেন বই পড়তে। সেই ভালোবাসাই তাঁকে লেখালেখির জগতে টেনে এনেছে।
লেখালেখির শুরু স্কুল ম্যাগাজিনে লেখার মাধ্যমে। বর্তমানে লেখাই তাঁর ধ্যানজ্ঞান। লেখালেখির মাঝেই থাকতে চান আজীবন।
তাঁর প্রথম বই ‘প্রেমাতাল’ (২০১৮)। প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ।

Read Less