Home ভালোবাসা, না বিভ্রম (Valobasa, Na Bivrom)
30%

ভালোবাসা, না বিভ্রম (Valobasa, Na Bivrom)

By ফরহাদ হোসেন (Farhad Hossain)

অনেকক্ষণ থেকে দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। এক রাতেই হাসানের হেলুসিনেশনের মতো হয়ে গেল। কোথাও কোনো শব্দ হলেই তার মনে হচ্ছে—এই বুঝি অপলা ফিরে এসেছে। কিয়ার সাইন অফ অডিটরি হেলুসিনেশন।কাল রাত থেকেই মনটা ভীষণ বিক্ষিপ্ত ছিল হাসানের। স্বপ্নের কথা ভেবেও খানিকটা মন খারাপের মতো হলো। রাতে একেবারেই ঘুম হয় নি, তাই এখন এত সকালে ঘুম ভেঙে যাওয়ায় মেজাজ খারাপ হলো খুব।  কিন্তু...

Tk 400.00 Tk 280.00
40
People are viewing this right now
ভালোবাসা, না বিভ্রম  (Valobasa, Na Bivrom)

ভালোবাসা, না বিভ্রম (Valobasa, Na Bivrom)

Tk 400.00 Tk 280.00

বইয়ের তথ্য

অনেকক্ষণ থেকে দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। 
এক রাতেই হাসানের হেলুসিনেশনের মতো হয়ে গেল। কোথাও কোনো শব্দ হলেই তার মনে হচ্ছে—এই বুঝি অপলা ফিরে এসেছে। কিয়ার সাইন অফ অডিটরি হেলুসিনেশন।
কাল রাত থেকেই মনটা ভীষণ বিক্ষিপ্ত ছিল হাসানের। স্বপ্নের কথা ভেবেও খানিকটা মন খারাপের মতো হলো। রাতে একেবারেই ঘুম হয় নি, তাই এখন এত সকালে ঘুম ভেঙে যাওয়ায় মেজাজ খারাপ হলো খুব।  
কিন্তু কে এল এই এত সকালে ? আচ্ছা, সত্যি সত্যি অপলা চলে এল নাকি ? সে সম্ভাবনা কি আছে ? হতেও তো পারে। কে জানে, মানুষের মন বলে কথা। নাহ, তাই-বা কী করে হবে ? 
ঘুম-চোখে দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠল হাসান।  
দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অপলা—এটা কি সত্যি নাকি আবারও মনের খেলা ? এটা স্বপ্ন, না বিভ্রম!

ফরহাদ হোসেন (Farhad Hossain)

জন্ম ১৬ ডিসেম্বর; জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুর শহরে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
ফরহাদ হোসেন—একজন কথাসাহিত্যিক, চিত্রনাট্যকার, নির্দেশক, প্রযোজক ও সাংস্কৃতিক সংগঠক। শিকাগোর ডি পল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর শেষে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আইটি কনসালট্যান্ট হিসেবে কর্মরত। পেশাগত ব্যস্ততার পাশাপাশি তাঁর সময়ের বড় অংশ জুড়ে থাকে লেখালেখি, নাট্যচর্চা, গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড।
উত্তর আমেরিকার বহুমাত্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয় উপস্থিতি নিয়ে তাঁর লেখালেখিতে প্রতিফলিত হয় অভিবাসী জীবনের সংগ্রাম, টানাপোড়েন, প্রাপ্তি-অপ্রাপ্তি ও সমসাময়িক বাস্তবতা। অদেখা স্থান-কাল-পাত্রের নির্মাণ পাঠকের মনোজগতে সৃষ্টি করে নতুন অনুরণন।
সাহিত্যচর্চার পাশাপাশি নাট্যকলা ও মঞ্চনির্দেশনায় গভীর সম্পৃক্ততা তাঁর সৃজনভাষাকে দিয়েছে Read More

স্বাতন্ত্র্য—যেখানে শব্দ রূপ নেয় দৃশ্যে, আর দৃশ্য রূপান্তরিত হয় অনুভূতিতে।
বহুভাষিক প্রবাসজীবনেও মাতৃভাষাকে অন্তরে ধারণ করে তিনি ডায়াসপোরা লেখকদের এক উজ্জ্বল প্রতিনিধি। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি; প্রতিটি বই-ই পাঠকপ্রিয় ও সমালোচক-স্বীকৃত।
বর্তমানে স্ত্রী, এক কন্যা ও এক পুত্রকে নিয়ে তিনি বসবাস করছেন টেক্সাসের ডালাস শহরে।

Read Less