Home সমান্তরাল (Somantoral)
30%

সমান্তরাল (Somantoral)

By গাজী সাইফ জামান

উপন্যাসটি সময়, সমাজ ও ব্যক্তিমানুষের ভেতরের টানাপোড়েনকে এক ধরনের নীরব অথচ গভীর প্রবাহে ধারণ করে। এখানে জীবন কোনো সরলরেখা নয়; বরং তা বহু সমান্তরাল পথে বিভক্ত—যেখানে প্রত্যেকটি পথ আলাদা হলেও অদৃশ্যভাবে একে অন্যকে ছুঁয়ে যায়। ব্যক্তিগত স্বপ্ন, পেশাগত দায়িত্ব, নৈতিক দ্বিধা ও সামাজিক বাস্তবতার সংঘাতে মানুষ ক্রমাগত নিজের অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করতে বাধ্য হয়।গল্পের ভেতরে আধুনিক শহুরে জীবনের ক্লান্তি,...

Tk 650.00 Tk 455.00
40
People are viewing this right now
সমান্তরাল  (Somantoral)

সমান্তরাল (Somantoral)

Tk 650.00 Tk 455.00

বইয়ের তথ্য

উপন্যাসটি সময়, সমাজ ও ব্যক্তিমানুষের ভেতরের টানাপোড়েনকে এক ধরনের নীরব অথচ গভীর প্রবাহে ধারণ করে। এখানে জীবন কোনো সরলরেখা নয়; বরং তা বহু সমান্তরাল পথে বিভক্ত—যেখানে প্রত্যেকটি পথ আলাদা হলেও অদৃশ্যভাবে একে অন্যকে ছুঁয়ে যায়। ব্যক্তিগত স্বপ্ন, পেশাগত দায়িত্ব, নৈতিক দ্বিধা ও সামাজিক বাস্তবতার সংঘাতে মানুষ ক্রমাগত নিজের অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করতে বাধ্য হয়।
গল্পের ভেতরে আধুনিক শহুরে জীবনের ক্লান্তি, প্রযুক্তিনির্ভর অগ্রগতির সম্ভাবনা ও তার অন্তর্নিহিত শূন্যতার পাশাপাশি শিক্ষা, কর্ম, সাফল্য ও নিরাপত্তার প্রতিশ্রুতি যেমন আছে, তেমনি আছে বিচ্ছিন্নতা, অনিশ্চয়তা ও সম্পর্কের নীরব ক্ষয়। উপন্যাসটি প্রশ্ন তোলে—উন্নয়ন কি সত্যিই মানবিক মুক্তি আনে, নাকি তা নতুন ধরনের একাকিত্ব সৃষ্টি করে ?
এখানে সময় এগোয় স্মৃতির ভাঙা আয়নায় প্রতিফলিত হয়ে; অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একে অপরের সঙ্গে মিশে যায়। ভাষা সংযত কিন্তু ব্যঞ্জনাময়, বর্ণনা ধীর অথচ তীক্ষè। উপন্যাসটি পাঠককে দাঁড় করিয়ে দেয় সেই সমান্তরাল পথগুলোর মাঝখানে—যেখানে বেছে নেওয়ার দায়, অনিশ্চয়তা ও মানবিক বোধ একসঙ্গে ক্রিয়াশীল থাকে।

গাজী সাইফ জামান

গাজী সাইফ জামান জীবন ও জগৎকে নির্মোহ ও সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে লিখে থাকেন। তাঁর রচনায় অন্তরচৈতন্য ভাবনা, যুক্তিবোধ ও ভাষার সাবলীলতা উজ্জ্বল। দীর্ঘদিন গবেষণাকর্মে নিয়োজিত থাকার পর তিনি সৃজনশীল মৌলিক সাহিত্যকর্ম সৃষ্টিতে সক্রিয় রয়েছেন।
লেখকের অন্যান্য গ্রন্থ : বাংলাদেশের উপন্যাসে ভূমি ও মানুষ (গবেষণা), সাহিত্য-গবেষণা : বিষয় ও কৌশল (গবেষণা পদ্ধতি), প্রাতিস্বিক অনুভব (কাব্য), অনন্ত স্পন্দন (কাব্য), এক পাতার গল্প (গল্প), রূপান্তর (উপন্যাস), জীবন পাতার গল্প (গল্প), থেকেও নেই (উপন্যাস), সমান্তরাল (উপন্যাস), বিমূর্ত ছায়া (কাব্য), দহন দ্যোতনা (কাব্য), মেঘের আড়ালে (উপন্যাস)।
কর্মজীবনে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন সদস্য।

Read Less