Home প্রিয়জন আপনজন (Priojon Aponjon)
30%

প্রিয়জন আপনজন (Priojon Aponjon)

By ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

ফরিদুর রেজা সাগর তাঁর জীবন চলার পথে চলচ্চিত্র, পত্রিকা, সাহিত্য, টেলিভিশনের যেসকল বিখ্যাত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাঁদের নিয়ে লিখেছেন বিভিন্ন সময়ে। এঁদের মধ্য থেকে বাছাই করা এক শ ব্যক্তিত্বকে একসাথে করে ‘প্রিয়জন আপনজন’ নামে এই গ্রন্থটি প্রকাশিত হলো।শিশুসাহিত্যই ফরিদুর রেজা সাগরের লেখার প্রধান উপজীব্য বিষয়। শিশুর মতো দুষ্টুমিভরা চোখ তাঁর। সারাক্ষণ আনন্দে থাকতে ভালোবাসেন। সবার সাথে কুইজ, গল্প, কৌতুক করতে...

Tk 3,000.00 Tk 2,100.00
40
People are viewing this right now
প্রিয়জন আপনজন (Priojon Aponjon)

প্রিয়জন আপনজন (Priojon Aponjon)

Tk 3,000.00 Tk 2,100.00

প্রথম প্রকাশিত

জুলাই ২০২৬

পৃষ্ঠার সংখ্য

404

ISBN

978-984-529-061-6

বইয়ের তথ্য

ফরিদুর রেজা সাগর তাঁর জীবন চলার পথে চলচ্চিত্র, পত্রিকা, সাহিত্য, টেলিভিশনের যেসকল বিখ্যাত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাঁদের নিয়ে লিখেছেন বিভিন্ন সময়ে। এঁদের মধ্য থেকে বাছাই করা এক শ ব্যক্তিত্বকে একসাথে করে ‘প্রিয়জন আপনজন’ নামে এই গ্রন্থটি প্রকাশিত হলো।
শিশুসাহিত্যই ফরিদুর রেজা সাগরের লেখার প্রধান উপজীব্য বিষয়। শিশুর মতো দুষ্টুমিভরা চোখ তাঁর। সারাক্ষণ আনন্দে থাকতে ভালোবাসেন। সবার সাথে কুইজ, গল্প, কৌতুক করতে পছন্দ করেন। দেশ-বিদেশে ভ্রমণ তাঁর প্রিয়।  প্রাণীজগতের প্রতি তাঁর প্রচণ্ড ভালোবাসা। মেঘনা রেজা ও মোহনা রেজা তাঁর দুই কন্যা। মায়রা ও মায়রন দুই নাতি নাতনি এবং স্ত্রী কনা রেজা। এর বাইরেও ভাইবোন আত্মীয়স্বজনসহ বেশ বড়সড় তাঁর পরিবার। আত্মীয়, স্বজন ও বন্ধুবান্ধবের মধ্যে কোনো পার্থক্য আছে বলে তিনি মনেই করেন না। তাই তাঁর ‘প্রিয়জন আপনজন’ কোনোমতেই এক শ’-তে সীমিত হওয়ার মতো নয়। প্রকাশনার সীমাবদ্ধতার জন্যই এরকম একটা সংখ্যা বেছে নিতে হলো।
আশা করা যায়, ‘প্রিয়জন আপনজন’ পাঠকদের প্রিয় হয়ে উঠবে।

ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

মায়রা ও মায়রন অনেক ছোট। এখন বই নিয়ে ছবি তুলতে ভালোবাসে। বই নিয়ে খেলতে ভালোবাসে। একদিন মায়রা ও মায়রন বড় হয়ে বই পড়বে। সেই স্বপ্ন নিয়েই প্রতি বছর ‘ছোটকাকু’ সিরিজের বই লিখে থাকেন ফরিদুর রেজা সাগর।
তাঁর মা বিখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা ফজলুল হক দেশের প্রথম সিনেমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’- এর নির্মাতা।
ফরিদুর রেজা সাগর-এর জন্ম  ২২ ফেব্রুয়ারি ১৯৫৫। ছোটদের জন্য শতাধিক বই লিখেছেন। আজীবন তিনি টেলিভিশনের সঙ্গে সংযুক্ত। চ্যানেল আইয়ের তিনি ব্যবস্থাপনা পরিচালক। অসংখ্য পুরস্কার ও সম্মাননা ছাড়াও প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দশবার। সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার Read More

(২০০৪) এবং একুশে পদক (২০১৫) পেয়েছেন। স্ত্রী কনা রেজা, দুই কন্যা মেঘনা ও মোহনা।


Read Less