Home খেদু মিয়া
30%

খেদু মিয়া

By অসীম হিমেল

খেদু মিয়া, ফরেনসিক মেডিসিনের এসিস্ট্যান্ট প্রফেসর। স্কুল শিক্ষক খালেক স্যারের অজানা এক কারনে খাদেমুল ইসলাম থেকে শ্রুতিকটু খেদু মিয়া নাম হয়ে যাওয়া লোকটার জীবনে হঠাৎ ঘটে যায় এক অতিপ্রাকৃতিক ঘটনা। অপঘাতে মরা মানুষের কথা শুনতে পায় খেদু মিয়া; যন্ত্রণাদায়ক হলেও অতি জটিল কেসের ময়নাতদন্তে সাহায্য করতে হয় তার। ডা. খেদু মিয়ার ক্লাস নিতে হয় নিজের মেডিকেল কলেজের বাইরে পুলিশ ডিপার্টমেন্ট...

Tk 280.00 Tk 196.00
40
People are viewing this right now
খেদু মিয়া

খেদু মিয়া

Tk 280.00 Tk 196.00

প্রথম প্রকাশিত

একুশে বইমেলা ২০২১

পৃষ্ঠার সংখ্য

120

ISBN

978 984 502 757 1

বইয়ের তথ্য

খেদু মিয়া, ফরেনসিক মেডিসিনের এসিস্ট্যান্ট প্রফেসর। স্কুল শিক্ষক খালেক স্যারের অজানা এক কারনে খাদেমুল ইসলাম থেকে শ্রুতিকটু খেদু মিয়া নাম হয়ে যাওয়া লোকটার জীবনে হঠাৎ ঘটে যায় এক অতিপ্রাকৃতিক ঘটনা। অপঘাতে মরা মানুষের কথা শুনতে পায় খেদু মিয়া; যন্ত্রণাদায়ক হলেও অতি জটিল কেসের ময়নাতদন্তে সাহায্য করতে হয় তার। ডা. খেদু মিয়ার ক্লাস নিতে হয় নিজের মেডিকেল কলেজের বাইরে পুলিশ ডিপার্টমেন্ট বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে গিয়ে পরিচয় হয় তিথির সাথে। খেদু মিয়ার ক্লাস করে জানতে পারে মৃতদেহ স্পর্শ করে শারীরিক ও মানসিক আনন্দ লাভের ভয়ংকর এক মানসিক রোগে আক্রান্ত তিথি। মৃতদেহের খোঁজে সে হন্যে হয়ে ঘুরতে থাকে কবর থেকে কবরে। ...তিথিকে সুস্থ করার উপায় খোঁজার এক পর্যায়ে মৃত খালেক স্যারের মাধ্যমে পূর্বপুরুষের ভয়ঙ্কর এক পাপের কথা জানতে পারে খেদু মিয়া; তারা বাড়ির এক ভৃত্যকে পিটিয়ে মেরেছিল ভাত চুরি করে খাবার অপরাধে। পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত আর তিথিকে সুস্থ করে তোলার জন্য ভয়ঙ্কর এক ঝুঁকির মুখে নিজেকে ঠেলে দেয় খেদু মিয়া!
কিন্তু সবকিছু কি চাইলেই করা যায়?