Home এবারো হাফডজন ছোটকাকু
30%

এবারো হাফডজন ছোটকাকু

By ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

রহস্য-রোমাঞ্চ কে না ভালোবাসে! বিশেষত কিশোর-তরুণেরা। তাদের মধ্যে দেশপ্রেমও প্রবল। এ বিষয়গুলো খুঁজে পাওয়া যায় জনপ্রিয় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজে। এখানে দেখা যায়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছোটকাকুর ডাক পড়ছে নানা রহস্য উন্মোচনের জন্য। আর ছোটকাকুও ছুটে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন এদেশের নানা জায়গা। ফলে বইয়ের শেষে ছোটকাকু কর্তৃক রহস্যের জাল যেমন ছিন্ন হয়, তেমনি তার ঘুরে বেড়ানোর প্রতিচ্ছবিও...

Tk 450.00 Tk 315.00
40
People are viewing this right now
এবারো হাফডজন ছোটকাকু

এবারো হাফডজন ছোটকাকু

Tk 450.00 Tk 315.00

বইয়ের তথ্য

রহস্য-রোমাঞ্চ কে না ভালোবাসে! বিশেষত কিশোর-তরুণেরা। তাদের মধ্যে দেশপ্রেমও প্রবল। এ বিষয়গুলো খুঁজে পাওয়া যায় জনপ্রিয় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজে। এখানে দেখা যায়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছোটকাকুর ডাক পড়ছে নানা রহস্য উন্মোচনের জন্য। আর ছোটকাকুও ছুটে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন এদেশের নানা জায়গা। ফলে বইয়ের শেষে ছোটকাকু কর্তৃক রহস্যের জাল যেমন ছিন্ন হয়, তেমনি তার ঘুরে বেড়ানোর প্রতিচ্ছবিও খুঁজে পাওয়া যায়। অন্যকথায়, ছোটকাকু সিরিজ যেমন এদেশের অল্পবয়সী পাঠকদের রহস্য-রোমাঞ্চপ্রিয় মনকে তৃপ্ত করছে তেমনই তাদের বাংলাদেশের নানা জেলা এবং সেইসব জেলার আকর্ষণীয় জায়গা ও বিষয় সম্পর্কে সম্যক ধারণা প্রদান করছে। এ যেন বইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ঘুরে আসা! কয়েক বছর হলো ছোটকাকুকে চ্যানেল আইতে দেখা যাচ্ছে। সাধারণত ঈদ উৎসবেই ছোটকাকু ছোটপর্দায় প্রচারিত হয়, প্রথিতযশা মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেনের নির্মাণশৈলীতে। আর স্বয়ং তিনিই অভিনয় করেন ছোটকাকুর ভূমিকায়। ইতিপূর্বে প্রকাশিত হয়েছে ‘হাফডজন ছোটকাকু’, ‘আরও হাফডজন ছোটকাকু’, ‘আবারো হাফডজন ছোটকাকু’ এবং ‘ছোটকাকুর কোয়ার্টার সেঞ্চুরি’। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হলো ‘এবারো হাফডজন ছোটকাকু’।

ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

মায়রা ও মায়রন অনেক ছোট। এখন বই নিয়ে ছবি তুলতে ভালোবাসে। বই নিয়ে খেলতে ভালোবাসে। একদিন মায়রা ও মায়রন বড় হয়ে বই পড়বে। সেই স্বপ্ন নিয়েই প্রতি বছর ‘ছোটকাকু’ সিরিজের বই লিখে থাকেন ফরিদুর রেজা সাগর।
তাঁর মা বিখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা ফজলুল হক দেশের প্রথম সিনেমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা।
ফরিদুর রেজা সাগর-এর জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৫৫। ছোটদের জন্য শতাধিক বই লিখেছেন। আজীবন তিনি টেলিভিশনের সঙ্গে সংযুক্ত। চ্যানেল আইয়ের তিনি ব্যবস্থাপনা পরিচালক। অসংখ্য পুরস্কার ও সম্মাননা ছাড়াও প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দশবার। সাহিত্যে বাংলা একাডেমি Read More

পুরস্কার (২০০৪) এবং একুশে পদক (২০১৫) পেয়েছেন। স্ত্রী কনা রেজা, দুই কন্যা মেঘনা ও মোহনা।

Read Less