একটি টক শো এবং কতিপয় অপরাধী
টেলিভিশন বন্ধ করতে যাচ্ছিলেন আবদুর রহমান। টিভি পর্দায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ গাজীকে দেখে একটু যেন চমকে ওঠেন। টিভি পর্দায় টক শো চলছে। অন্যদের মাঝে সাবেক মন্ত্রী শহীদ গাজীকে দেখে কৌতূহলী হয়ে ওঠেন আবদুর রহমান। আকাশ বাঙলা টিভি চ্যানেলের এই টক শো বেশ জনপ্রিয়। অনুষ্ঠানের শিরোনাম ‘জনতার আদালত’। টিভি পর্দায় এখন রুদ্ধশ্বাস মুহূর্ত চলছে। শহীদ গাজী প্রশ্নের উত্তর দিতে একটু যেন...
একটি টক শো এবং কতিপয় অপরাধী
বইয়ের তথ্য
টেলিভিশন বন্ধ করতে যাচ্ছিলেন আবদুর রহমান। টিভি পর্দায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ গাজীকে দেখে একটু যেন চমকে ওঠেন। টিভি পর্দায় টক শো চলছে। অন্যদের মাঝে সাবেক মন্ত্রী শহীদ গাজীকে দেখে কৌতূহলী হয়ে ওঠেন আবদুর রহমান। আকাশ বাঙলা টিভি চ্যানেলের এই টক শো বেশ জনপ্রিয়। অনুষ্ঠানের শিরোনাম ‘জনতার আদালত’।
টিভি পর্দায় এখন রুদ্ধশ্বাস মুহূর্ত চলছে। শহীদ গাজী প্রশ্নের উত্তর দিতে একটু যেন সময় নিচ্ছেন। চোখেমুখে অপরাধী ভাব। কিন্তু তা বুঝতে দিচ্ছেন না। বরং মিটিমিটি হাসার চেষ্টা করছেন। ভাবটা এমন, তুমি মিয়া হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়...
সাজেদুল হক প্রশ্নটা আবার করলেন, সাবেক মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আপনি এখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাইছেন। কিন্তু দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তো আপনার সময়ই শুরু হয়েছিল। এ ব্যাপারে কী বলবেন ?
