Home উপন্যাস সমগ্র-২ (Upanyash samagra-2)
30%

উপন্যাস সমগ্র-২ (Upanyash samagra-2)

By সৈয়দ শামসুল হক

উপন্যাস সমগ্রের এই দ্বিতীয় খণ্ডে সংকলিত হলো আমার চারটি রচনা : জনক ও কালোকফি, সীমানা ছাড়িয়ে, রক্তগোলাপ এবং খেলারাম খেলে যা। প্রথম তিনটি রচনাই ষাটের দশকের; শেষ রচনাটি ষাটের দশকের একেবারে শেষপ্রান্তে লেখা এবং সত্তরের দশকের শুরুতে পরিমার্জিত ও সমাপ্ত। মনে পড়ে, জনক ও কালোকফি আমি নিজেই একবার ইংরেজিতে অনুবাদ করেছিলাম ‘দা ড্রিমইটার’ নামে, প্রকাশিত হয়েছিল ষাটের দশকেই বাংলা একাডেমীর...

Tk 400.00 Tk 280.00
40
People are viewing this right now
উপন্যাস সমগ্র-২ (Upanyash samagra-2)

উপন্যাস সমগ্র-২ (Upanyash samagra-2)

Tk 400.00 Tk 280.00

বইয়ের তথ্য

উপন্যাস সমগ্রের এই দ্বিতীয় খণ্ডে সংকলিত হলো আমার চারটি রচনা : জনক ও কালোকফি, সীমানা ছাড়িয়ে, রক্তগোলাপ এবং খেলারাম খেলে যা। প্রথম তিনটি রচনাই ষাটের দশকের; শেষ রচনাটি ষাটের দশকের একেবারে শেষপ্রান্তে লেখা এবং সত্তরের দশকের শুরুতে পরিমার্জিত ও সমাপ্ত। মনে পড়ে, জনক ও কালোকফি আমি নিজেই একবার ইংরেজিতে অনুবাদ করেছিলাম ‘দা ড্রিমইটার’ নামে, প্রকাশিত হয়েছিল ষাটের দশকেই বাংলা একাডেমীর ইংরেজি সাহিত্যপত্রে। মনে পড়ছে, রক্তগোলাপ লিখেছিলাম এক রেস্তোঁরায় বসেÑ সকাল থেকে একটানে প্রায় মধ্যরাত অবধি। আজকাল লাতিন আমেরিকার সাহিত্যে যাদু-বাস্তবতা বলে একটি ধারা সনাক্ত করা হয়। পেছনের দিকে তাকিয়ে যখন রক্তগোলাপ লেখাটি দেখি, তখন আবিষ্কার করে বিস্মিত হই, ঘটনা-বিন্যাস ও কল্পনার ‘যাদু’ আমি সেই ১৯৬৩ সালেই ব্যবহার করেছিলাম, তবে, এই যাদু নির্মাণের সূত্রটি কিন্তু পেয়েছিলাম আমাদেরই রূপকথা ও ময়মনসিংহ গীতিকা থেকে। একালের সদাব্যগ্র সমালোচকদের স্মরণ করিয়ে দিতে চাইÑ বাংলা সাহিত্যে এই যাদু-বাস্তবতার নির্মাণ ছিল বহুশত বৎসর পূর্ব থেকেই। -সৈয়দ হক

সৈয়দ শামসুল হক

জন্ম : ২৭ ডিসেম্বর, ১৯৩৫ | প্রয়াণ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬
পুরস্কার : আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, নাসরিউদ্দনি র্স্বণপদক, জেবেন্নুসা-মাহবুবউল্লাহ্ র্স্বণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, পদাবলী পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক এবং স্বাধীনতা পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

Read Less