মুখস্থ সংসারের সন্ন্যাস (Mukhosto Shongsharer Shonnash)
নাসরীন জাহানের কবিতারা বলে,তুই আমাকে কেটে ভেজে খেয়েও চিবুতে চিবুতে কীভাবেবলিস, মজা লাগছে না ?আরও বলে, এভাবেই আমরা জীবনযাপনের নামে অবচেতনে যাতনের অজগর পুষি...অথবা, এভাবেই দ্বিতীয় করে রাখি আমার বাগানে আগুন জ্বলে...নিজে ক্যানসার আক্রান্ত হয়ে কিডনির জটিলতায় ভুগে লেখেন—আমি আমার অসুখের পেছনে ডাকাত লাগাব, অমাবস্যা লাগাব...‘মুখস্থ সংসারের সন্ন্যাস আমি’ কবিতায় নাসরীন জাহান লেখেন—আজ মৃত্যু যেন সৎ মানুষের নয়।দস্যু এক হয়ে গেছে!ভাগাভাগি আর...
মুখস্থ সংসারের সন্ন্যাস (Mukhosto Shongsharer Shonnash)
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২৬
পৃষ্ঠার সংখ্য
80
ISBN
978 984 529 048 7
বইয়ের তথ্য
নাসরীন জাহানের কবিতারা বলে,
তুই আমাকে কেটে ভেজে খেয়েও চিবুতে চিবুতে কীভাবে
বলিস, মজা লাগছে না ?
আরও বলে,
এভাবেই আমরা জীবনযাপনের নামে অবচেতনে যাতনের অজগর পুষি...
অথবা,
এভাবেই দ্বিতীয় করে রাখি আমার বাগানে আগুন জ্বলে...
নিজে ক্যানসার আক্রান্ত হয়ে কিডনির জটিলতায় ভুগে লেখেন—
আমি আমার অসুখের পেছনে ডাকাত লাগাব, অমাবস্যা লাগাব...
‘মুখস্থ সংসারের সন্ন্যাস আমি’ কবিতায় নাসরীন জাহান লেখেন—
আজ মৃত্যু যেন সৎ মানুষের নয়।
দস্যু এক হয়ে গেছে!
ভাগাভাগি আর কামড়াকামড়ি
অদ্ভুত এক রাত এসে গেছে,
উজ্জ্বলতার ফাঁকে
নাসরীন জাহানের কবিতায় ব্যক্তিগত বেদনা সব সময় সামগ্রিক হয়ে ওঠে।
