Home নিঃসঙ্গ নক্ষত্র (Nisshonga Nakkhotro)
30%

নিঃসঙ্গ নক্ষত্র (Nisshonga Nakkhotro)

By সাদাত হোসাইন (Sadat Hossain)

মাগরিবের আজান হচ্ছে। অণু দাঁড়িয়ে আছে বারান্দায়। এই বারান্দায় সে সাধারণত আসে না। এলেই একধরনের গা-ঘিনঘিনে বিদ্‌ঘুটে অনুভূতি হয়। এই অনুভূতির কারণ পাশের বাসার খোলা জানালাটা। জানালার সাদা ফিনফিনে পাতলা পর্দাটা মৃদু হাওয়ায় কাঁপছে। পর্দার ওপাশে এক জোড়া টকটকে লাল চোখ। অন্য কোনো সময় হলে অণু এখানে একমুহূর্তও দাঁড়াত না। কিন্তু আজ দীর্ঘ সময় ধরে সে দাঁড়িয়ে আছে। এবং অদ্ভুত...

Tk 680.00 Tk 476.00
40
People are viewing this right now
নিঃসঙ্গ নক্ষত্র (Nisshonga Nakkhotro)

নিঃসঙ্গ নক্ষত্র (Nisshonga Nakkhotro)

Tk 680.00 Tk 476.00

বইয়ের তথ্য

মাগরিবের আজান হচ্ছে।
অণু দাঁড়িয়ে আছে বারান্দায়। এই বারান্দায় সে সাধারণত আসে না। এলেই একধরনের গা-ঘিনঘিনে বিদ্‌ঘুটে অনুভূতি হয়। এই অনুভূতির কারণ পাশের বাসার খোলা জানালাটা। জানালার সাদা ফিনফিনে পাতলা পর্দাটা মৃদু হাওয়ায় কাঁপছে। পর্দার ওপাশে এক জোড়া টকটকে লাল চোখ। অন্য কোনো সময় হলে অণু এখানে একমুহূর্তও দাঁড়াত না। কিন্তু আজ দীর্ঘ সময় ধরে সে দাঁড়িয়ে আছে। এবং অদ্ভুত ব্যাপার হলো, তার ভাবনায় এসব কিছুই নেই।
কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান শেষ হবে। অণু জানে, রোজকার মতো আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আজও দুটি ঘটনা ঘটবে। এক, ইলেকট্রিসিটি চলে যাবে। দুই, তার মা সালমা বেগম একঘেয়ে গলায় চিৎকার করতে করতে বলতে থাকবেন, 'এই ঘরে আয়-উন্নতি হবে না। এই আমি বলে দিলাম, এই ঘরে আয়-উন্নতি হবে না। আয়-উন্নতি হবে কেমনে? যেই ঘরে নামাজ নাই, রোজা নাই, সন্ধ্যাবেলা কেউ ঘরে বাতি পর্যন্ত দেয় না, সেই ঘরে আয়- উন্নতি হবে কেমনে? হবে না।'

সাদাত হোসাইন (Sadat Hossain)

সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগৎ, মন ও মানুষ সবই গল্প। গল্প বলার সেই আগ্রহ থেকেই একের পর এক লিখেছেন তুমুল জনপ্রিয় সব উপন্যাস। নির্মাণ করেছেন স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র, টিভি ফিকশন। নিজের অভ্য¯ত্ম পরিসরের পাশাপাশি শুরম্ন করেছেন মৌলিক থ্রিলার রেজা সিরিজ, কিশোর উপন্যাস, শিশুদের জন্য বই ইত্যাদি।
জিতেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার পুরস্কার, এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার, ভারতের চোখ সাহিত্য পুরস্কার, শুভজন সাহিত্য সম্মাননা।
২০১৯-এ জিতেছেন এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার।
২০২০-এ পেয়েছেন অন্যদিন সম্ভাবনার বাংলাদেশ (কথাসাহিত্য) সম্মাননা ও গধৎাবষ ড়ভ Read More

ঞড়সড়ৎৎড়ি ওহভষঁবহপবৎং অধিৎফ.
জিতেছেন আইএফআইসি ব্যাংক-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০২১ ও ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সাদাত হোসাইনের জন্ম ১৯৮৪ সালের ২১ মে, মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে।

Read Less