Home হুমায়ূন আহমেদ- শিশুকিশোর রচনাবলি-১ (Humayun Ahmed Shishu Kishor Rachanaboli-1)
30%

হুমায়ূন আহমেদ- শিশুকিশোর রচনাবলি-১ (Humayun Ahmed Shishu Kishor Rachanaboli-1)

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

হুমায়ূন আহমেদের রচনা পাঠকদের হাতে তুলে দিতে কোনো ভূমিকার দরকার পড়ে না। একটি বইয়ের মলাটে তাঁর নামটাই পাঠতৃপ্তির ব্যাপারে নিশ্চয়তার মোহর। সকল শ্রেণীর পাঠককেই মুগ্ধ করে রেখেছিলেন ক্ষণজন্মা এই লেখক। আমাদের সৌভাগ্য, খুদে পাঠকদের জন্যেও রেখে গেছেন অতুলনীয় সাহিত্যসম্ভার। মান আর পরিমাণ উভয় বিবেচনাতেই যা বিশেষ মর্যাদার দাবি রাখে। হুমায়ূন-সাহিত্য বৈচিত্র্যের আকর। এ উক্তি তার শিশুকিশোর রচনা সম্পর্কেও সমান সত্য।...

Tk 1,000.00 Tk 700.00
40
People are viewing this right now
হুমায়ূন আহমেদ- শিশুকিশোর রচনাবলি-১ (Humayun Ahmed Shishu Kishor Rachanaboli-1)

হুমায়ূন আহমেদ- শিশুকিশোর রচনাবলি-১ (Humayun Ahmed Shishu Kishor Rachanaboli-1)

Tk 1,000.00 Tk 700.00

বইয়ের তথ্য

হুমায়ূন আহমেদের রচনা পাঠকদের হাতে তুলে দিতে কোনো ভূমিকার দরকার পড়ে না। একটি বইয়ের মলাটে তাঁর নামটাই পাঠতৃপ্তির ব্যাপারে নিশ্চয়তার মোহর। সকল শ্রেণীর পাঠককেই মুগ্ধ করে রেখেছিলেন ক্ষণজন্মা এই লেখক। আমাদের সৌভাগ্য, খুদে পাঠকদের জন্যেও রেখে গেছেন অতুলনীয় সাহিত্যসম্ভার। মান আর পরিমাণ উভয় বিবেচনাতেই যা বিশেষ মর্যাদার দাবি রাখে। হুমায়ূন-সাহিত্য বৈচিত্র্যের আকর। এ উক্তি তার শিশুকিশোর রচনা সম্পর্কেও সমান সত্য। গল্প-উপন্যাস-আত্মকথা প্রভৃতি শ্রেণীবিন্যাসে আলাদা করলেও দেখা যাবে কোথাও একঘেয়েমির প্রশ্রয় নাই। প্রতিটি লেখাই স্বতন্ত্র এবং বিচিত্র স্বাদে ভরপুর। কৌতুক আর অদ্ভুত রসের মিশেলে মন কেড়ে নেওয়া লেখাগুলো ঘুরেফিরে সুন্দর আর কল্যাণের পথেই মনকে পরিচালিত করে। জীবনকে সুন্দর করে দেখতে শেখায়। হুমায়ূন স্বপ্ন দেখতেন। দেখাতেও জানতেন। সে-স্বপ্ন সুন্দর আর আনন্দঘন জীবনের স্বপ্ন। তাঁর রচিত শিশুতোষ রচনায়ও আমরা তা-ই দেখি। অভিভাবকদের উদ্দেশে অনুরোধ, খুদে পাঠকদের হুমায়ূন আহমেদের শিশুকিশোর রচনাবলী পড়তে তো দেবেনই, সেই সঙ্গে নিজেরাও যদি পড়ে নিয়ে আনন্দের এ জগতে স্বচ্ছন্দ আর সফল বিচরণে তাদের একটু সাহায্য করেন, পাঠতৃপ্তি পূর্ণতা পাবে

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less