Home হুমায়ূন আহমেদ রচনাবলী-৬ (Humayun Ahmed Rachanabali-6)
30%

হুমায়ূন আহমেদ রচনাবলী-৬ (Humayun Ahmed Rachanabali-6)

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

রচনাবলীর এই খণ্ডে সংকলিত উপন্যাসগুলোর প্রথমটির প্রকাশের তারিখ ১৯৮৮। (উপন্যাসের প্রকাশকাল উল্লেখের কারণ হচ্ছে এই রচনাবলীতে উপন্যাসগুলোর প্রথম প্রকাশের কালানুক্রমকে প্রাধান্য দেওয়া হয়। অন্যবিধ রচনা পরে প্রকাশিত হয়েও একসঙ্গে চলে যায়।) হুমায়ূন আহমেদের লেখালেখি শুরুর তারিখ যদি ১৯৭০ ধরা হয়, তাতেও দেখা যাচ্ছে কুড়ি বছর পুরো হয়ে গেছে । যাকে তাঁর লেখালেখির প্রায়- মধ্যপর্ব গণ্য করা চলে। তত দিনে তাঁর...

Tk 800.00 Tk 560.00
40
People are viewing this right now
হুমায়ূন আহমেদ রচনাবলী-৬ (Humayun Ahmed Rachanabali-6)

হুমায়ূন আহমেদ রচনাবলী-৬ (Humayun Ahmed Rachanabali-6)

Tk 800.00 Tk 560.00

বইয়ের তথ্য

রচনাবলীর এই খণ্ডে সংকলিত উপন্যাসগুলোর প্রথমটির প্রকাশের তারিখ ১৯৮৮। (উপন্যাসের প্রকাশকাল উল্লেখের কারণ হচ্ছে এই রচনাবলীতে উপন্যাসগুলোর প্রথম প্রকাশের কালানুক্রমকে প্রাধান্য দেওয়া হয়। অন্যবিধ রচনা পরে প্রকাশিত হয়েও একসঙ্গে চলে যায়।) হুমায়ূন আহমেদের লেখালেখি শুরুর তারিখ যদি ১৯৭০ ধরা হয়, তাতেও দেখা যাচ্ছে কুড়ি বছর পুরো হয়ে গেছে । যাকে তাঁর লেখালেখির প্রায়- মধ্যপর্ব গণ্য করা চলে। তত দিনে তাঁর রচনার শৈল্পিক গুণাবলী পূর্ণপরিণতি পাওয়ার কথা । আর তা পেয়েছেও। একটু নজর দিলেই দেখা যাবে তাঁর ভাষা আরও সাবলীল এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তির্যক হয়ে উঠেছে। আঞ্চলিক শব্দ আর বাকভঙ্গি প্রয়োগ করে হুমায়ূন তাঁর নিজস্ব ভাষারীতিকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন। কাজটি তিনি করেছেন এমন অবলীলায় যে অনেক সময় পরিবর্তনটা পাঠকের চোখেও পড়ে না ।

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less