Home স্বপ্নজাল
30%

স্বপ্নজাল

By ফরহাদ হোসেন (Farhad Hossain)

‘শাহেদ, প্লিজ!’ অস্ফুটে বলল নাতাশা।‘আই অ্যাম সরি।’ শাহেদ উঠে দাঁড়াল। শাহেদ চলে যেতে উদ্যত হতেই নাতাশা ওর হাতটা ধরল। ‘প্লিজ, সেভ মি!’ অনুনয় করে বলল নাতাশা, ‘একমাত্র তুমিই পার আমাকে রক্ষা করতে।’ শাহেদ তাকাল নাতাশার চোখের দিকে। গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি—ছলছল চোখে। সে দৃষ্টিতে প্রেম, সে দৃষ্টিতে ভালোবাসার ছোঁয়া। সব কিছু উপেক্ষা করা যায় কিন্তু ভালোবাসার দৃষ্টি উপেক্ষা করা...

Tk 400.00 Tk 280.00
40
People are viewing this right now
স্বপ্নজাল

স্বপ্নজাল

Tk 400.00 Tk 280.00

বইয়ের তথ্য

‘শাহেদ, প্লিজ!’ অস্ফুটে বলল নাতাশা।
‘আই অ্যাম সরি।’ শাহেদ উঠে দাঁড়াল।
শাহেদ চলে যেতে উদ্যত হতেই নাতাশা ওর হাতটা ধরল। ‘প্লিজ, সেভ মি!’ অনুনয় করে বলল নাতাশা, ‘একমাত্র তুমিই পার আমাকে রক্ষা করতে।’
শাহেদ তাকাল নাতাশার চোখের দিকে। গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি—ছলছল চোখে। সে দৃষ্টিতে প্রেম, সে দৃষ্টিতে ভালোবাসার ছোঁয়া।
সব কিছু উপেক্ষা করা যায় কিন্তু ভালোবাসার দৃষ্টি উপেক্ষা করা যায় না। মানুষ ভুল করেই, কিন্তু সেই ভুলগুলোকে বড় করে না দেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাও ভালোবাসার আরেক নাম। শাহেদ কী করবে ?
শাহেদ আস্তে করে নাতাশার হাতটি ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে চলে গেল নাতাশার দৃষ্টির আড়ালে।
নাতাশা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল শাহেদের চলে যাওয়ার দিকে। তারপর ভেঙে পড়ল অঝোর কান্নায়।

ফরহাদ হোসেন (Farhad Hossain)

জন্ম ১৬ ডিসেম্বর; জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুর শহরে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
ফরহাদ হোসেন—একজন কথাসাহিত্যিক, চিত্রনাট্যকার, নির্দেশক, প্রযোজক ও সাংস্কৃতিক সংগঠক। শিকাগোর ডি পল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর শেষে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আইটি কনসালট্যান্ট হিসেবে কর্মরত। পেশাগত ব্যস্ততার পাশাপাশি তাঁর সময়ের বড় অংশ জুড়ে থাকে লেখালেখি, নাট্যচর্চা, গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড।
উত্তর আমেরিকার বহুমাত্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয় উপস্থিতি নিয়ে তাঁর লেখালেখিতে প্রতিফলিত হয় অভিবাসী জীবনের সংগ্রাম, টানাপোড়েন, প্রাপ্তি-অপ্রাপ্তি ও সমসাময়িক বাস্তবতা। অদেখা স্থান-কাল-পাত্রের নির্মাণ পাঠকের মনোজগতে সৃষ্টি করে নতুন অনুরণন।
সাহিত্যচর্চার পাশাপাশি নাট্যকলা ও মঞ্চনির্দেশনায় গভীর সম্পৃক্ততা তাঁর সৃজনভাষাকে দিয়েছে Read More

স্বাতন্ত্র্য—যেখানে শব্দ রূপ নেয় দৃশ্যে, আর দৃশ্য রূপান্তরিত হয় অনুভূতিতে।
বহুভাষিক প্রবাসজীবনেও মাতৃভাষাকে অন্তরে ধারণ করে তিনি ডায়াসপোরা লেখকদের এক উজ্জ্বল প্রতিনিধি। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি; প্রতিটি বই-ই পাঠকপ্রিয় ও সমালোচক-স্বীকৃত।
বর্তমানে স্ত্রী, এক কন্যা ও এক পুত্রকে নিয়ে তিনি বসবাস করছেন টেক্সাসের ডালাস শহরে।

Read Less