ইলিশ ইলিউশনস (Ilish Illusion)
মানুষের মন কখনো স্পষ্ট, কখনো ঘোলাটে। স্মৃতি ও বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকে এক রঙিন ধোঁয়া—বিভ্রম। ‘ইলিশ ইলিউশনস’ সেই ধোঁয়ায় ঢাকা কিছু মানুষের গল্প, যারা বাস্তব আর কল্পনার সূক্ষ্ম সীমারেখায় দোদুল্যমান।একজন সদ্য-ডিভোর্সপ্রাপ্ত নারী, যার সঙ্গে বয়সে বড় এক পুরুষের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু একটি উপহারের স্মৃতি দুজনের মনে ভিন্নভাবে বসতি গড়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে এক যুবক দেখে, তার মৃত বাবা...
ইলিশ ইলিউশনস (Ilish Illusion)
বইয়ের তথ্য
মানুষের মন কখনো স্পষ্ট, কখনো ঘোলাটে। স্মৃতি ও বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকে এক রঙিন ধোঁয়া—বিভ্রম। ‘ইলিশ ইলিউশনস’ সেই ধোঁয়ায় ঢাকা কিছু মানুষের গল্প, যারা বাস্তব আর কল্পনার সূক্ষ্ম সীমারেখায় দোদুল্যমান।
একজন সদ্য-ডিভোর্সপ্রাপ্ত নারী, যার সঙ্গে বয়সে বড় এক পুরুষের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু একটি উপহারের স্মৃতি দুজনের মনে ভিন্নভাবে বসতি গড়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে এক যুবক দেখে, তার মৃত বাবা তাকে ছাড়তে নারাজ, কিছুক্ষণ পরই যোগ দেয় তার মা। রহস্যময়ভাবে বাবার পুরোনো জুতো এসে পড়ে ছেলের হাতে। কিন্তু কেমন করে ? এক প্রেমিক-প্রেমিকা পার্কে বসে দেখতে পায় তাদের সম্পর্কের অনিবার্য বিচ্ছেদ। ছোটবেলার এক অপমান বয়ে বেড়ানো বৃদ্ধ বিভ্রান্ত হয় ইলিশের স্বাদে বিভ্রমের গহিনে হারিয়ে যাচ্ছেন, আর এক তরুণী কবি গরুর মাংসের বদলে শিয়ালের মাংস খেয়েছে বলে দুঃস্বপ্নে ভুগতে থাকে।
এই বই নিছক কিছু গল্প নয়, এটি মানুষের মনোজগতের এক জটিল ভ্রমণ। স্মৃতি, মায়া, হতাশা ও বাস্তবতার সীমানায় টানাপোড়েনের ছায়ায় রচিত এক বিমূর্ত যাত্রা।
