Home সাত পুরুষে খেদুমিয়া
30%

সাত পুরুষে খেদুমিয়া

By অসীম হিমেল

ফরেনসিক মেডিসিনের অ্যাসিসটেন্ট প্রফেসর হয়েও খেদু মিয়াকে জড়িয়ে যেতে হয় বিভিন্ন প্যারানরমাল অ্যাক্টিভিটির সাথে।সায়েন্স, যুক্তি, আবেগ, প্রচলিত প্রথা—সব মিলিয়ে সফল সমাধানের চেষ্টা করেন তিনি।জন্মের পর থেকেই অদৃশ্য কারও সাথে কথা বলে দীপা ও রাতুলের একমাত্র সন্তান রেহান। জটাধারী সাধুবাবার মতে, রেহানের ওপর পড়েছে পূর্বপুরুষের বদনজর। যা কাটাতে এক রাত থাকতে হবে রাতুলের পৈতৃক ভিটায়। গ্রামের বাড়িতে রাত কাটাতে গিয়ে পূর্বপুরুষদের...

Tk 580.00 Tk 406.00
40
People are viewing this right now

বইটি বর্তমানে আউট অফ স্টক। আশা করি শিগগিরই অ্যাভেইলেবল হবে। আপনি ইচ্ছে করলে বইটি প্রি-অর্ডার করে রাখতে পারেন। অ্যাভেইলেবেল হওয়ামাত্র আপনাকে অবহিত করা হবে।

বইয়ের তথ্য

ফরেনসিক মেডিসিনের অ্যাসিসটেন্ট প্রফেসর হয়েও খেদু মিয়াকে জড়িয়ে যেতে হয় বিভিন্ন প্যারানরমাল অ্যাক্টিভিটির সাথে।
সায়েন্স, যুক্তি, আবেগ, প্রচলিত প্রথা—সব মিলিয়ে সফল সমাধানের চেষ্টা করেন তিনি।
জন্মের পর থেকেই অদৃশ্য কারও সাথে কথা বলে দীপা ও রাতুলের একমাত্র সন্তান রেহান। জটাধারী সাধুবাবার মতে, রেহানের ওপর পড়েছে পূর্বপুরুষের বদনজর। যা কাটাতে এক রাত থাকতে হবে রাতুলের পৈতৃক ভিটায়।
গ্রামের বাড়িতে রাত কাটাতে গিয়ে পূর্বপুরুষদের স্বপ্নে দেখে সম্পূর্ণ বদলে যায় সায়েন্টিস্ট রাতুল। বিদেশের চাকুরি ফেলে হয়ে যায় গ্রামের এক বৈষয়িক মানুষ। সাত পুরুষের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে শিকার হয় নোংরা ভিলেজ পলিটিক্সের। অন্যদিকে মেডিকেলের ভাষায় ফিভার অব আননোন অরিজিনে ভুগতে থাকে রেহান। গ্রামের এক পুরোহিতের মতে জ্বরাসুর নামক অপদেবতার কবলে পড়েছে সে। জ্বর সারাতে রেহানের পূর্বপুরুষের রক্ত দিয়ে কঠিন এক পূজা করে এই অপদেবতাকে তুষ্ট করতে হবে দীপাকে।
এ পরিবারকে সাহায্য করতে গিয়ে খেদুমিয়া দেখতে পান, পূজা অর্চনাকে সামনে রেখে রাতুলের পরিবারকে ধ্বংসের এক ভয়ংকর জাল পেতেছে গ্রামের কিছু স্বার্থান্বেষী মানুষ। এ জাল ছিন্ন করতে গিয়ে তিনি নিজেও পড়েন জীবন-মরণ সন্ধিক্ষণে।
একই সূত্রে গাঁথা শ্বাসরুদ্ধকর রহস্যের এক নরমাল ও প্যারানরমাল সমান্তরাল কাহিনি নিয়ে ‘সাতপুরুষে খেদু মিয়া’।

অসীম হিমেল

অসীম হিমেল পেশায় একজন অর্থোপেডিক সার্জন হিসাবে নিয়োজিত থাকলেও পাশাপাশি লিখে যাচ্ছেন গল্প, উপন্যাস।
২০১৯ সালে  ‘মধ্যরাতের অভিযান’ নামক কিশোর উপন্যাস দিয়ে যাত্রা শুরু করে একে একে লিখেছেন প্যারাসাইকোলোজিক্যাল উপন্যাস ‘খেদু মিয়া’ (২০২১), ‘ধুম্রজালে খেদুমিয়া’ (২০২৩), ‘সাত পুরুষে খেদু মিয়া’ (২০২৪), ভাওয়াল উপখ্যান  ‘মেজোকুমার এক সন্ন্যাসী রাজা’ (২০২১), মনস্তাত্ত্বিক উপন্যাস ‘তেইল্লাচোরা’ (২০২৪), জীবন ঘনিষ্ঠ উপন্যাস ‘জোছনায় নীল আকাশ’ (২০২০), ‘দূরবীনে ব্যাকবেঞ্চার’ (২০২২), ‘নক্ষত্রের আলো’ (২০২৫), প্রতিটি গল্প,  উপন্যাস পেয়েছে পাঠকপ্রিয়তা।
বিসিএস চাকরির সুবাধে বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সরকারী হাসপাতালে অর্থোপেডিক্স কনসালটেন্ট হিসেবে কর্মরত।
‘সতেরো নাম্বার বেডে খেদু মিয়া’ প্যারাসাইকোলোজিক্যাল উপন্যাস খেদু মিয়া সিরিজের চতুর্থ উপন্যাস। এই Read More

সিরিজের  প্রতিটি গল্প আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই।

Read Less