30%
শিল্পের সারগাম
শিল্প কী ও কেন- এমন জিজ্ঞাসা চিরকালীন। সময়ের স্রোতধারায় শিল্পপ্রেমি মানুষের অন্তর নিরন্তর আন্দোলিত হয়েছে শিল্পের রহস্যময় কুয়াশা ঘিরে। ফারুক সুমনের ‘শিল্পের সারগাম’ মূলত শিল্প ও কবিতাবিষয়ক চিরকালীন জিজ্ঞাসার উত্তর খুঁজে পাওয়ার মতো গ্রন্থ। এখানে রয়েছে শিল্পানুভূতির অন্দরমহল, শিল্পবোধ ও শিল্পচৈতন্য, শিল্পের অলৌকিক আনন্দভার, শিল্পের উপযোগিতা, দুঃখই তবে শিল্পোদয়ের দেশ ইত্যাদিসহ মোট ১৪টি নানামাত্রিক প্রবন্ধ। শিল্পের একটি প্রধান শাখা কবিতা।...
শিল্পের সারগাম
বইয়ের তথ্য
| শিল্প কী ও কেন- এমন জিজ্ঞাসা চিরকালীন। সময়ের স্রোতধারায় শিল্পপ্রেমি মানুষের অন্তর নিরন্তর আন্দোলিত হয়েছে শিল্পের রহস্যময় কুয়াশা ঘিরে। ফারুক সুমনের ‘শিল্পের সারগাম’ মূলত শিল্প ও কবিতাবিষয়ক চিরকালীন জিজ্ঞাসার উত্তর খুঁজে পাওয়ার মতো গ্রন্থ। এখানে রয়েছে শিল্পানুভূতির অন্দরমহল, শিল্পবোধ ও শিল্পচৈতন্য, শিল্পের অলৌকিক আনন্দভার, শিল্পের উপযোগিতা, দুঃখই তবে শিল্পোদয়ের দেশ ইত্যাদিসহ মোট ১৪টি নানামাত্রিক প্রবন্ধ। শিল্পের একটি প্রধান শাখা কবিতা। এই গ্রন্থে কবিতাশিল্পের অদ্ভুত আনন্দ এবং বাংলা কবিতার সাম্প্রতিক বিবেচনানির্ভর কয়েকটি প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে। এসব লেখায় তথ্য-উপাত্তের চেয়ে লেখকের ব্যক্তিগত সৃজনশীল চিন্তার প্রকাশ লক্ষ করা যায়। ‘কবিতায় ছন্দের দ্বিধাদ্বন্দ্ব’ ও ‘কবিতায় মিথ-পুরাণের মুগ্ধতা’ শীর্ষক প্রবন্ধ দুটিও বেশ কৌতূহলোদ্দীপক। লেখকের মনস্তত্ত্বকেন্দ্রিক দুটি প্রবন্ধ যথাক্রমে ‘লেখার স্বাধীনতা ও চ্যালেঞ্জ’ এবং ‘লেখকের জনপ্রিয়তা : ঈর্ষা, দ্বন্দ্ব ও সংকীর্ণতা’। সর্বোপরি, ‘শিল্পের সারগাম’ গ্রন্থের নানা প্রবন্ধে একজন কবির অনুসন্ধিৎসু মনোভঙ্গির স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছে। শিল্প ও কবিতা বিষয়ে আগ্রহীজন বইটি পড়ে উপকৃত হতে পারেন। মুহম্মদ নূরুল হুদা কবি; মহাপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা। |
