Home শাহবাগে ব্যালেরিনা
30%

শাহবাগে ব্যালেরিনা

By হাসনাত আবদুল হাই (Hasnat Abdul Hye)

মফস্বলের স্কুলপড়ুয়া মেয়ে পরী ইউটিউবে দেখে নিজে নিজে যে নাচ শিখে ফেলল তা কেউ দেখে নি কোনো মঞ্চে, বাংলাদেশে। নিকটাত্মীয়া পিএইচডি গবেষণা-ছাত্রী শান্তা গ্রামের বাড়িতে পরীর সেই নাচ দেখে অবাক। তার মনে হলো একটা উচ্ছল-প্রাণ বিহঙ্গ যেন বন্ধন মুক্ত হয়ে দুই ডানা মেলে আকাশে উড়ে যেতে উদ্যত। মুক্তির প্রতীক সেই নাচ অধিকারের দাবিতে অন্দোলনকারী মেয়েদের এক সভায় দেখাতে সে পরীকে...

Tk 350.00 Tk 245.00
40
People are viewing this right now
শাহবাগে ব্যালেরিনা

শাহবাগে ব্যালেরিনা

Tk 350.00 Tk 245.00

বইয়ের তথ্য

মফস্বলের স্কুলপড়ুয়া মেয়ে পরী ইউটিউবে দেখে নিজে নিজে যে নাচ শিখে ফেলল তা কেউ দেখে নি কোনো মঞ্চে, বাংলাদেশে। নিকটাত্মীয়া পিএইচডি গবেষণা-ছাত্রী শান্তা গ্রামের বাড়িতে পরীর সেই নাচ দেখে অবাক। তার মনে হলো একটা উচ্ছল-প্রাণ বিহঙ্গ যেন বন্ধন মুক্ত হয়ে দুই ডানা মেলে আকাশে উড়ে যেতে উদ্যত। মুক্তির প্রতীক সেই নাচ অধিকারের দাবিতে অন্দোলনকারী মেয়েদের এক সভায় দেখাতে সে পরীকে নিয়ে গেল রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ চত্বরে। বাকিটা ইতিহাস।
রাজপথে, উন্মুক্ত আকাশের নিচে, শখ করে শেখা একটি নাচ বদলে দিল পরী নামের মেয়েটির জীবন। সেই সঙ্গে মেয়েদের প্রাণের দাবির আন্দোলনে বয়ে গেল সংকল্পের ঝড়ো হাওয়া।
‘আমরা করব জয়’ আন্তর্জাতিক গানটি অনুরণিত হলো লক্ষ প্রাণে, নাচের ছন্দে ছন্দে।

হাসনাত আবদুল হাই (Hasnat Abdul Hye)

জন্ম ১৯৩৯ সালের সেপ্টেম্বরে, কলকাতায় । পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামে। স্কুল শিক্ষা কলকাতা, যশোর, ফরিদপুর শহরে। কলেজ শিক্ষা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকনোমিকস এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা । ১৯৬৫ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর প্রাক্তন পাকিস্তান সরকার এবং পরবর্তীকালে বাংলাদেশ সরকারের অধীনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন। হাসনাত আবদুল হাই ছাত্র জীবন থেকে সাহিত্যচর্চা শুরু করেন। ১৯৫৮ সালে ছোটগল্প রচনার মাধ্যমে। ছোটগল্প, উপন্যাস, ভ্রমণ-কাহিনী, শিল্প ও সাহিত্য সমালোচনা এবং নাটক এই সব Read More

শাখায় স্বচ্ছন্দে বিচরণ করেছেন চার দশকের অধিককাল ।বাংলা এবং ইংরেজিতে একটি কবিতার বই লিখেছেন জাপানে প্ৰবাস জীবনে। প্ৰকাশিত ছোটগল্প গ্রন্থের সংখ্যা পাঁচ, উপন্যাস পঁচিশ এবং ভ্ৰমণ-কাহিনী ছয় । সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন অলক্ত পুরস্কার, মোহাম্মদ আকরম খাঁ বাংলা একাডেমী পুরস্কার এবং সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে ‘একুশে পদক’ লাভ করেন। তাঁর লেখা উপন্যাস সুলতান ডাবলিন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়।

Read Less