Home যদি লক্ষ্য থাকে অটুট (Jodi Lakkhya Thake Atut)
30%

যদি লক্ষ্য থাকে অটুট (Jodi Lakkhya Thake Atut)

By আসিফ ইকবাল

জীবনযাত্রার ব্যয়, সামাজিক চাপ, কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ক্রমাগত অন্যের সাথে তুলনা, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবন যাপনকে ক্রমশই কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে। এই জটিল প্রেক্ষাপটে ব্যক্তিগত সাফল্যের জন্যে প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা কাজে দিবে তখনই যখন আপনার থাকবে মানসিক দক্ষতা। এই দক্ষতা অর্জন একটা সচেতন, দীর্ঘমেয়াদি প্রক্রিয়া যা নিয়ে উদাসীন থাকলে আপনি নিশ্চিত  পিছিয়ে পড়বেন।...

Tk 680.00 Tk 476.00
40
People are viewing this right now
যদি লক্ষ্য থাকে অটুট (Jodi Lakkhya Thake Atut)

যদি লক্ষ্য থাকে অটুট (Jodi Lakkhya Thake Atut)

Tk 680.00 Tk 476.00

বইয়ের তথ্য

জীবনযাত্রার ব্যয়, সামাজিক চাপ, কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ক্রমাগত অন্যের সাথে তুলনা, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবন যাপনকে ক্রমশই কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে। এই জটিল প্রেক্ষাপটে ব্যক্তিগত সাফল্যের জন্যে প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা কাজে দিবে তখনই যখন আপনার থাকবে মানসিক দক্ষতা। এই দক্ষতা অর্জন একটা সচেতন, দীর্ঘমেয়াদি প্রক্রিয়া যা নিয়ে উদাসীন থাকলে আপনি নিশ্চিত  পিছিয়ে পড়বেন। আপনি যা জানেন না তা আপনাকে জানতে হবে। আর যা জানেন তা কাজে লাগানোর অভ্যাসটা একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে চেষ্টা এবং চর্চা দিয়ে কীভাবে সাজাবেন তা ‘যদি লক্ষ্য থাকে অটুট’ বইয়ের পাতায় পাতায় লেখা আছে। সেই লেখা পড়তে পড়তে নানা বাস্তব উদাহরণ ও অসংখ্য ইনফোগ্রাফিক্স আপনাকে দাঁড় করাবে আপনার আয়নায়। আপনার উন্নতির পথ আপনি দেখতে পাবেন নিজেই।

আসিফ ইকবাল

চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে আসিফের জন্ম। বহুমাত্রিক তাঁর কাজ। সৃজনশীলতা রক্তে। নামজাদা কর্পোরেট প্রফেশনাল, উদ্যোক্তা, খণ্ডকালীন শিক্ষক, ট্রেইনার কোচ। জনপ্রিয় গীতিকবি। গানচিল মিউজিক ও এসিক্সের প্রতিষ্ঠাতা। শুরু আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে। তারপর বিশ্বখ্যাত কোম্পানি ইউনিলিভার, একটেল (রবি), রিটেইল চেইন স্বপ্নের স্বপ্নদ্রষ্টা আর মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’কে করেছিলেন দেশের অন্যতম সেরা ফুডব্র্যান্ড। এরপর রিয়াল এস্টেটে বিটিআই আর হামিদ গ্রুপ। সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন গীতিকবি সংঘ, বাংলাদেশের।
পেশায় ও সংগীতে আছে অনেক অর্জন। তাঁর হাত ধরেই শুরু ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ নামের রিয়েলিটি শো। ওয়ার্ল্ড মার্কেটিং সামিট কর্তৃক সেরা ৫০ প্রতিভাবান চিফ মার্কেটিং অফিসার এওয়ার্ড, সিএমও কাউন্সিল এশিয়ার ব্র্যান্ড লিডারশীপ এওয়ার্ড, টেলিকম Read More

মালয়েশিয়া বাংলাদেশের বেস্ট এমপ্লয়ী এওয়ার্ড উল্লেখযোগ্য।

Read Less