Home বাছাই গল্প
30%

বাছাই গল্প

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

  কথাসাহিত্যিকেরা সাধারণত ছোটগল্পে হাত পাকিয়ে উপন্যাস লেখায় মন দেন। এর অবশ্য ব্যতিক্রমও আছে। হুমায়ূন আহমেদ এই ব্যতিক্রমীদের দলে। ঔপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠা লাভের পর শুরু হয় তাঁর ছোটগল্প রচনার পালা। আর এও এক বিস্ময়কর সাফল্যের ইতিবৃত্ত। তাঁর প্রতিটি গল্পই একেকটি নিটোল নির্মাণ। ছোটগল্পের স্বল্প পরিসরে তিনি আলো ফেলেছেন জগৎ ও জীবনের এদিক-ওদিক। আর প্রতিটি আলোকপাতেই উঠে এসেছে এই জীবনের, তা...

Tk 500.00 Tk 350.00
40
People are viewing this right now

বইটি বর্তমানে আউট অফ স্টক। আশা করি শিগগিরই অ্যাভেইলেবল হবে। আপনি ইচ্ছে করলে বইটি প্রি-অর্ডার করে রাখতে পারেন। অ্যাভেইলেবেল হওয়ামাত্র আপনাকে অবহিত করা হবে।

বইয়ের তথ্য

 

কথাসাহিত্যিকেরা সাধারণত ছোটগল্পে হাত পাকিয়ে উপন্যাস লেখায় মন দেন। এর অবশ্য ব্যতিক্রমও আছে। হুমায়ূন আহমেদ এই ব্যতিক্রমীদের দলে। ঔপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠা লাভের পর শুরু হয় তাঁর ছোটগল্প রচনার পালা। আর এও এক বিস্ময়কর সাফল্যের ইতিবৃত্ত।
তাঁর প্রতিটি গল্পই একেকটি নিটোল নির্মাণ। ছোটগল্পের স্বল্প পরিসরে তিনি আলো ফেলেছেন জগৎ ও জীবনের এদিক-ওদিক। আর প্রতিটি আলোকপাতেই উঠে এসেছে এই জীবনের, তা সে যত নিরানন্দই হোক, অনিন্দ্য সৌন্দর্য কিংবা শাশ্বত সত্যের ছবি।
অনেকের অভিযোগ, হুমায়ূন আহমেদ শহুরে মধ্যবিত্ত জীবনেরই রূপকার। তাঁর উপন্যাসে সমাজের এই শ্রেণিটিরই প্রাধান্য। ছোটগল্পের ক্ষেত্রে কিন্তু এমন কিছু বলার উপায় নাই। সংকলিত পঁচিশটি গল্পের অন্তত বারোটি সরাসরি গ্রামভিত্তিক। সংখ্যাকে গুরুত্ব না দিলেও এ সত্য পাশ কাটিয়ে যাওয়ার উপায় নাই যে, হুমায়ূন আহমেদের গল্পে গ্রাম-জীবনের যে ছবি পাওয়া যায় তা যেমনি আন্তরিক তেমনি নিখুঁত।
হুমায়ূন আহমেদের লেখালেখির একটা বড় অংশজুড়ে আছে মুক্তিযুদ্ধ। এ উক্তি উপন্যাসের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি ছোটগল্পের বেলায়ও। এই সংকলনের পাঁচটি গল্পের উপজীব্য আমাদের মহান মুক্তিযুদ্ধ।
হুমায়ূন আহমেদের অনুরাগী পাঠকেরা একটি তুলনামূলকভাবে ছোট সংকলনেই তাঁর বিচিত্র গল্পের পরিচয় ও স্বাদ পেতে পারেন, এমন একটা ধারণা থেকেই এ সংকলন। এখানে বলে রাখা প্রয়োজন, তাঁর কোনো গল্পই উপেক্ষাযোগ্য নয়। প্রতিটিই কোনো-না-কোনো দিক থেকে দ্যুতিময়।

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less