Home প্যালেসে পানচিনি
30%

প্যালেসে পানচিনি

By ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

লোকটির গলার স্বর বেশ ভারী। রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপনে যারা কণ্ঠ দেয় তাদের মতো। এই লোক কি তাহলে ঘোষক ? হেনা আপার বিয়ের জন্য হোটেল প্যালেসের সামনে অনেক বড় স্টেজ বানানো হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ইতিমধ্যে রেজওয়ানা চৌধুরী বন্যাসহ দেশের নামকরা শিল্পীরা হোটেলে এসে উঠেছেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এই লোকটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন ? তা কী করে হয় ?...

Tk 150.00 Tk 105.00
40
People are viewing this right now
প্যালেসে পানচিনি

প্যালেসে পানচিনি

Tk 150.00 Tk 105.00

বইয়ের তথ্য

লোকটির গলার স্বর বেশ ভারী। রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপনে যারা কণ্ঠ দেয় তাদের মতো। এই লোক কি তাহলে ঘোষক ? হেনা আপার বিয়ের জন্য হোটেল প্যালেসের সামনে অনেক বড় স্টেজ বানানো হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ইতিমধ্যে রেজওয়ানা চৌধুরী বন্যাসহ দেশের নামকরা শিল্পীরা হোটেলে এসে উঠেছেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এই লোকটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন ? তা কী করে হয় ? কালো কোর্টপরা বিদঘুটে টাইপের এই লোক অনুষ্ঠান ঘোষণা করলে বিয়ের অনুষ্ঠানের আনন্দটাই মাটি হয়ে যাবে। মিনা আপার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করা দরকার। তাকে বলা দরকার—আপা, এই কালো রহস্যমানব যেন বিয়ের অনুষ্ঠানে স্টেজে না ওঠে।

ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

মায়রা ও মায়রন অনেক ছোট। এখন বই নিয়ে ছবি তুলতে ভালোবাসে। বই নিয়ে খেলতে ভালোবাসে। একদিন মায়রা ও মায়রন বড় হয়ে বই পড়বে। সেই স্বপ্ন নিয়েই প্রতি বছর ‘ছোটকাকু’ সিরিজের বই লিখে থাকেন ফরিদুর রেজা সাগর।
তাঁর মা বিখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা ফজলুল হক দেশের প্রথম সিনেমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা।
ফরিদুর রেজা সাগর-এর জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৫৫। ছোটদের জন্য শতাধিক বই লিখেছেন। আজীবন তিনি টেলিভিশনের সঙ্গে সংযুক্ত। চ্যানেল আইয়ের তিনি ব্যবস্থাপনা পরিচালক। অসংখ্য পুরস্কার ও সম্মাননা ছাড়াও প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দশবার। সাহিত্যে বাংলা একাডেমি Read More

পুরস্কার (২০০৪) এবং একুশে পদক (২০১৫) পেয়েছেন। স্ত্রী কনা রেজা, দুই কন্যা মেঘনা ও মোহনা।

Read Less