Home নক্ষত্রফুল (Nokkhotroful)
30%

নক্ষত্রফুল (Nokkhotroful)

By অনামিকা নেওয়াজ (Anamika Newaj)

‘ঝলমলে শহরের বনেগান গায় রঙিন ডাহুকখেয়েছে শস্যবীজদুষ্টুমিতে শিস দিয়ে ওঠে আনমনে,ভালোবাসা ছড়ায় চারিদিক।’এই কাব্যগ্রন্থে আমরা শনাক্ত করি প্রকৃতিলগ্ন এক কবিকে; যিনি ভালোবাসেন আকাশ,  চাঁদ, তারা, জোছনা। ভালোবাসেন বৃক্ষ, ফুল আর নদীকে। সেই নদী কখনো নারীর মাঝে একাকার। ভালোবাসেন সন্ধ্যাবেলা। তাই বিষণ্ণতাও কখনো-সখনো আচ্ছন্ন করে তাঁকে। সম্পর্কের টানাপোড়েন ও দূরত্ব তাঁকে যন্ত্রণাকাতর করে। সমাজ আর রাজনীতির রূঢ় বাস্তবতায় ব্যথিত হন কবি।...

Tk 300.00 Tk 210.00
40
People are viewing this right now
নক্ষত্রফুল  (Nokkhotroful)

নক্ষত্রফুল (Nokkhotroful)

Tk 300.00 Tk 210.00

বইয়ের তথ্য

‘ঝলমলে শহরের বনে
গান গায় রঙিন ডাহুক
খেয়েছে শস্যবীজ
দুষ্টুমিতে শিস দিয়ে ওঠে আনমনে,
ভালোবাসা ছড়ায় চারিদিক।’

এই কাব্যগ্রন্থে আমরা শনাক্ত করি প্রকৃতিলগ্ন এক কবিকে; যিনি ভালোবাসেন আকাশ,  চাঁদ, তারা, জোছনা। ভালোবাসেন বৃক্ষ, ফুল আর নদীকে। সেই নদী কখনো নারীর মাঝে একাকার। ভালোবাসেন সন্ধ্যাবেলা। তাই বিষণ্ণতাও কখনো-সখনো আচ্ছন্ন করে তাঁকে। সম্পর্কের টানাপোড়েন ও দূরত্ব তাঁকে যন্ত্রণাকাতর করে। সমাজ আর রাজনীতির রূঢ় বাস্তবতায় ব্যথিত হন কবি। কোনো কোনো কবিতায় কবির স্মৃতিকাতরতা দৃষ্টি এড়ায় না।
সব মিলিয়ে কবিতাপ্রেমীদের হৃদয়ে আলো ও সৌরভ ছড়াবে ‘নক্ষত্রফুল’, এই প্রত্যাশা অসঙ্গত নয়।

অনামিকা নেওয়াজ (Anamika Newaj)

অনামিকা নেওয়াজ—একজন নিভৃতচারী ও তীক্ষ্ণ সংবেদনশীল কবি। তাঁর কবিতায় শব্দের ব্যবহার ক্ষুরধার, অথচ ভেতরে থাকে এক গভীর নীরবতার সুর। অন্তর্মুখী স্বভাবের কারণে তাঁর সৃষ্টিরা অনেকদিনই সীমিত গণ্ডির ভেতরেই আটকে ছিল।
তবে গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়ালের বশে প্রকাশিত কবিতার অনেকগুলোই পাঠক ও সমালোচকের দৃষ্টি আকর্ষণ করে। সেই সূত্রে ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর পাঠকপরিসর।
ইতিমধ্যে তাঁর বেশকিছু কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িকীতে। সেসব প্রশংসিত হয়েছে বোদ্ধা মহলে।
তিনি বাংলাদেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশে’র ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের একজন সক্রিয় সদস্য।
ঢাকা ও নারায়ণগঞ্জে জন্ম ও বেড়ে ওঠা অনামিকার পৈতৃক নিবাস গাজীপুরের কাপাসিয়ায়। Read More

বর্তমানে তিনি সপরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
‘নক্ষত্রফুল’—তাঁর প্রথম কাব্যগ্রন্থ; যেখানে ছড়িয়ে আছে নীরব অনুভব, অনুচ্চারিত শব্দ, আর ভেতর থেকে উঠে আসা একান্ত নিজস্ব কাব্যভাষা।

Read Less