Home জোছনাত্রয়ী (Josnatraee)
30%

জোছনাত্রয়ী (Josnatraee)

By হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাইগৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে ?বালিকা ভুলানো জ্যোৎস্না নয়।যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে—ও মাগো, কী সুন্দর চাঁদ !নবদম্পতির জ্যোৎস্নাও নয়।যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন—দেখ দেখ নীতু চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর!কাজলা দিদির স্যাঁতস্যাতে জ্যোৎস্না নয়।যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে।কবির জ্যোৎস্না নয় যে...

Tk 400.00 Tk 280.00
40
People are viewing this right now
জোছনাত্রয়ী (Josnatraee)

জোছনাত্রয়ী (Josnatraee)

Tk 400.00 Tk 280.00

বইয়ের তথ্য

প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই
গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে ?
বালিকা ভুলানো জ্যোৎস্না নয়।
যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে—
ও মাগো, কী সুন্দর চাঁদ !
নবদম্পতির জ্যোৎস্নাও নয়।
যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন—
দেখ দেখ নীতু চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর!
কাজলা দিদির স্যাঁতস্যাতে জ্যোৎস্না নয়।
যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে।
কবির জ্যোৎস্না নয় যে জ্যোৎস্না দেখে কবি বলবেন-
কী আশ্চর্য রুপার থালার মতো চাঁদ!
আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি।
যে জ্যোৎস্না দেখামাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে-
ঘরের ভেতরে ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর।
প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব—
পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে।
চারদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে—আয় আয় আয়।
(‘গৃহত্যাগী জ্যোৎস্না’/হুমায়ূন আহমেদ)

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ‘নন্দিত নরকে’র মাধ্যমে আত্মপ্রকাশ। এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত  এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে। নগরজীবনের পটভ‚মিতেই তাঁর অধিকাংশ উপন্যাস রচিত। তবে গ্রামীণ জীবনের চিত্রও গভীর মমতায় তুলে ধরেছেন এই কথাশিল্পী। এর উজ্জ্বল উদাহরণ ‘অচিনপুর’, ‘ফেরা’, ‘মধ্যাহ্ন’। মুক্তিযুদ্ধ বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এই কথার উজ্জ্বল স্বাক্ষর ‘জোছনা ও জননীর গল্প’, ‘১৯৭১’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘নির্বাসন’ প্রভৃতি উপন্যাস। ‘গৌরীপুর জংশন’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’, ‘চাঁদের আলোয় কয়েকজন যুবক’-এ জীবন ও চারপাশকে দেখার ভিন্ন দৃষ্টিকোণ মূর্ত হয়ে উঠেছে। ‘বাদশা নামদার’ ও ‘মাতাল হাওয়া’য় অতীত ও নিকট-অতীতের রাজরাজড়া ও সাধারণ Read More

মানুষের গল্প ইতিহাস থেকে উঠে এসেছে।গল্পকার হিসেবেও হুমায়ূন আহমেদ ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত। ভ্রমণকাহিনি, রূপকথা, শিশুতোষ, কল্পবিজ্ঞান, আত্মজৈবনিক, কলামসহ সাহিত্যের বহু শাখায় তাঁর বিচরণ ও সিদ্ধি। হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ এবং মৃত্যু ১৯ জুলাই ২০১২।

Read Less