Home ওয়াং সাহেবের ব্যাঙ
30%

ওয়াং সাহেবের ব্যাঙ

By ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

বাংলাদেশের এক নামি বিজ্ঞানী অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিতব্য বিজ্ঞানীদের এক সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে বিদেশ পাড়ি জমান। সম্মেলনের আগে পুরো একদিন তিনি ব্যাংককে থাকবেন বলে ঠিক করেন এবং ওঠেন নদীর ধারে অবস্থিত সুকুম্বিত শেরাটন হোটেলে। হোটেলের রিসিপশনে পান তিনি আলম ও কালাম নামে দু’জন বাংলাদেশী তরুণের ম্যাসেজ- ওরা তার সঙ্গে রাতে দেখা করবে। রাতে হোটেলের কফি-শপে আলম ও কালামের সঙ্গে পরিচয়...

Tk 100.00 Tk 70.00
40
People are viewing this right now
ওয়াং সাহেবের ব্যাঙ

ওয়াং সাহেবের ব্যাঙ

Tk 100.00 Tk 70.00

বইয়ের তথ্য

বাংলাদেশের এক নামি বিজ্ঞানী অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিতব্য বিজ্ঞানীদের এক সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে বিদেশ পাড়ি জমান। সম্মেলনের আগে পুরো একদিন তিনি ব্যাংককে থাকবেন বলে ঠিক করেন এবং ওঠেন নদীর ধারে অবস্থিত সুকুম্বিত শেরাটন হোটেলে। হোটেলের রিসিপশনে পান তিনি আলম ও কালাম নামে দু’জন বাংলাদেশী তরুণের ম্যাসেজ- ওরা তার সঙ্গে রাতে দেখা করবে। রাতে হোটেলের কফি-শপে আলম ও কালামের সঙ্গে পরিচয় হয় বিজ্ঞানীর। ওরা এআইটি’তে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। পাশাপাশি বিজ্ঞান নিয়ে গবেষণা করছে। ঢাকার ওসমানী মিলনায়তনে দেয়া বিজ্ঞানীর বক্তৃতা থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমানে তারা নিম্নস্তরের প্রাণীদের ওপর গবেষণা করছে। এই গবেষণা করতে গিয়েই তারা একটু বিপদে পড়ে গেছে। এই বিষয়ে বিস্তারিত জানাবে ওরা যদি বিজ্ঞানী মহোদয় এআইটি’তে দেখা করেন ওদের সঙ্গে। পরদিন বিজ্ঞানী এআইটি ক্যাম্পাসে যান এবং জানতে পারেন ওরা হোস্টেলে থাকে না। গবেষণার সুবিধার্থে একটি বাড়িতে থাকে। সেই বাড়িতে গিয়ে অদ্ভুত এক দৃশ্যের মুখোমুখি হন বিজ্ঞানী। তিনি দেখতে পান, বাড়ির দরজার ফাঁক দিয়ে অসংখ্য তেলাপোকা বেরিয়ে আসছে। পরে আবিষ্কৃত হয় কালাম ও আলম বাড়িতে নেই। কোথায় ওরা ? হঠাৎ অন্তর্ধান হলো কেন ? বিজ্ঞানী কি ওদেরকে খুঁজে পান ?

ফরিদুর রেজা সাগর (Faridur Reza Sagor)

মায়রা ও মায়রন অনেক ছোট। এখন বই নিয়ে ছবি তুলতে ভালোবাসে। বই নিয়ে খেলতে ভালোবাসে। একদিন মায়রা ও মায়রন বড় হয়ে বই পড়বে। সেই স্বপ্ন নিয়েই প্রতি বছর ‘ছোটকাকু’ সিরিজের বই লিখে থাকেন ফরিদুর রেজা সাগর।
তাঁর মা বিখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা ফজলুল হক দেশের প্রথম সিনেমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা।
ফরিদুর রেজা সাগর-এর জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৫৫। ছোটদের জন্য শতাধিক বই লিখেছেন। আজীবন তিনি টেলিভিশনের সঙ্গে সংযুক্ত। চ্যানেল আইয়ের তিনি ব্যবস্থাপনা পরিচালক। অসংখ্য পুরস্কার ও সম্মাননা ছাড়াও প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দশবার। সাহিত্যে বাংলা একাডেমি Read More

পুরস্কার (২০০৪) এবং একুশে পদক (২০১৫) পেয়েছেন। স্ত্রী কনা রেজা, দুই কন্যা মেঘনা ও মোহনা।

Read Less