Home একদা, সোভিয়েত ইউনিয়নে
30%

একদা, সোভিয়েত ইউনিয়নে

By হাসনাত আবদুল হাই (Hasnat Abdul Hye)

বইটির 'একদা, সোভিয়েত ইউনিয়নে' শিরোনাম দুই অর্থে। প্রথমত, 'সোভিয়েত ইউনিয়ন' নামে একদা একটি দেশ ছিল, যে দেশের কিছু কথা বলা হয়েছে এই ভ্রমণ-প্রবন্ধ বইতে। দ্বিতীয়ত, লেখক একদা সেই সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন, যে ভ্রমণ-অভিজ্ঞতা নিয়ে লেখা এই বই। সঙ্গে সঙ্গে নোট নিলেও লেখার জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর। ব্যস্ততা, দীর্ঘসূত্রিতা, সবই কাজ করেছে এই বিলম্বের জন্য। কিন্তু শেষ...

Tk 880.00 Tk 616.00
40
People are viewing this right now
একদা, সোভিয়েত ইউনিয়নে

একদা, সোভিয়েত ইউনিয়নে

Tk 880.00 Tk 616.00

বইয়ের তথ্য

বইটির 'একদা, সোভিয়েত ইউনিয়নে' শিরোনাম দুই অর্থে। প্রথমত, 'সোভিয়েত ইউনিয়ন' নামে একদা একটি দেশ ছিল, যে দেশের কিছু কথা বলা হয়েছে এই ভ্রমণ-প্রবন্ধ বইতে। দ্বিতীয়ত, লেখক একদা সেই সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন, যে ভ্রমণ-অভিজ্ঞতা নিয়ে লেখা এই বই। সঙ্গে সঙ্গে নোট নিলেও লেখার জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর। ব্যস্ততা, দীর্ঘসূত্রিতা, সবই কাজ করেছে এই বিলম্বের জন্য। কিন্তু শেষ পর্যন্ত যে লিখেছেন তার পিছনে কাজ করেছে পঁয়তাল্লিশ বছর আগে লেখা নোট যা তাঁকে শুধু ভুলতে দেয় নি নয়, তাড়া করে ফিরেছে স্মৃতিচারণের জন্য। দশ দিন ভ্রমণের অভিজ্ঞতাও এমন ছিল যে অন্যের সঙ্গে ভাগ করে নিতে তাঁকে উদ্বুদ্ধ করেছে। পঁয়তাল্লিশ বছর আগে, ১৯৭৮ সালে, সোভিয়েত ইউনিয়ন নামে দেশটি কেমন ছিল, লেখকের দশ দিন ভ্রমণের সীমিত অভিজ্ঞতা দিয়ে তার বর্ণনা করা হয়েছে এই বইতে।

হাসনাত আবদুল হাই (Hasnat Abdul Hye)

জন্ম ১৯৩৯ সালের সেপ্টেম্বরে, কলকাতায় । পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামে। স্কুল শিক্ষা কলকাতা, যশোর, ফরিদপুর শহরে। কলেজ শিক্ষা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকনোমিকস এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা । ১৯৬৫ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর প্রাক্তন পাকিস্তান সরকার এবং পরবর্তীকালে বাংলাদেশ সরকারের অধীনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন। হাসনাত আবদুল হাই ছাত্র জীবন থেকে সাহিত্যচর্চা শুরু করেন। ১৯৫৮ সালে ছোটগল্প রচনার মাধ্যমে। ছোটগল্প, উপন্যাস, ভ্রমণ-কাহিনী, শিল্প ও সাহিত্য সমালোচনা এবং নাটক এই সব Read More

শাখায় স্বচ্ছন্দে বিচরণ করেছেন চার দশকের অধিককাল ।বাংলা এবং ইংরেজিতে একটি কবিতার বই লিখেছেন জাপানে প্ৰবাস জীবনে। প্ৰকাশিত ছোটগল্প গ্রন্থের সংখ্যা পাঁচ, উপন্যাস পঁচিশ এবং ভ্ৰমণ-কাহিনী ছয় । সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন অলক্ত পুরস্কার, মোহাম্মদ আকরম খাঁ বাংলা একাডেমী পুরস্কার এবং সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে ‘একুশে পদক’ লাভ করেন। তাঁর লেখা উপন্যাস সুলতান ডাবলিন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়।

Read Less