Home উৎসর্গ
30%

উৎসর্গ

By লামইয়া চৌধুরী (Lamyea Chowdhury)

সত্যি বলছি প্রেয়সীর চোখেই প্যারালাল ইউনিভার্স। খুনির চোখের চেয়েও ভয়ংকর চোখ প্রেমিকের হয়। কয়েক সেকেন্ডেই সব শেষ! পৃথিবীর সকল বিজ্ঞানী, প্রেমজ্ঞানী সকলেই এ বিষয়ে একমত যে, সর্বকালের সেরা রহস্য চোখের গভীরে থাকা মন। চোখ বলে দেয় ভালোবাসার কথা, ঘৃণার কথা, অপেক্ষার কথা। এ জীবনের প্রশ্ন, কী লেখা আছে ওই দু’চোখে ? ভালোবাসা ? ঘৃণা ? মায়া না মরীচিকা ? চোখজোড়াই...

Tk 550.00 Tk 385.00
40
People are viewing this right now

বইটি বর্তমানে আউট অফ স্টক। আশা করি শিগগিরই অ্যাভেইলেবল হবে। আপনি ইচ্ছে করলে বইটি প্রি-অর্ডার করে রাখতে পারেন। অ্যাভেইলেবেল হওয়ামাত্র আপনাকে অবহিত করা হবে।

বইয়ের তথ্য

সত্যি বলছি প্রেয়সীর চোখেই প্যারালাল ইউনিভার্স। খুনির চোখের চেয়েও ভয়ংকর চোখ প্রেমিকের হয়। কয়েক সেকেন্ডেই সব শেষ! পৃথিবীর সকল বিজ্ঞানী, প্রেমজ্ঞানী সকলেই এ বিষয়ে একমত যে, সর্বকালের সেরা রহস্য চোখের গভীরে থাকা মন। চোখ বলে দেয় ভালোবাসার কথা, ঘৃণার কথা, অপেক্ষার কথা। এ জীবনের প্রশ্ন, কী লেখা আছে ওই দু’চোখে ? ভালোবাসা ? ঘৃণা ? মায়া না মরীচিকা ? চোখজোড়াই তো মনের ডাকঘর, বর্তমান যুগে মেইলবক্স। চোখে প্রেম, চোখেই তো প্রত্যাখ্যান। কে না জানে চোখ মনের কথা বলে ? চোখ কি মনের ইচ্ছায় দেখেও ? চোখ কি তা দেখায় না যা আমরা কেবল দেখতে চাই ? আমরা বৃষ্টি দেখতে চাই। অথচ বিদ্যুৎ চমকালে চোখ বন্ধ করে ফেলি।
অলিতেগলিতে, কলেজ-ইউনিভার্সিটিতে, পার্কে-নদীর পাড়ে, ট্রেনের কামরায়, পত্রিকার কলামে, পরীক্ষার খাতায়, ভাতের প্লেটে, চায়ের কাপে, এমনকি ভয়াবহ শীতের রাতে অনুতপ্ত কম্বলের ভেতরেও সেই চোখ জোড়ার'ই তালাশি। ‘উৎসর্গ’ চোখের গল্প। চাহনির কথা। চোখের গভীরের মতো গভীর আখ্যান। চোখের জলের মতো ঘোলাটে কিছু লেখা।

লামইয়া চৌধুরী (Lamyea Chowdhury)

লামইয়া চৌধুরী। ডাকনাম স্নেহ। লেখালেখিতে আসেন মায়ের অনুপ্রেরণায়। খুব ছোটবেলা থেকেই লেখালেখির সাথে তিনি মিশে আছেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি লিখেছিলেন তাঁর প্রথম উপন্যাস। পরবর্তী সময়ে, কয়েক বছর পর, সেটি বইয়ে রূপ নেয়। তিনি শিখতে ভালোবাসেন। তাঁর প্রিয় শখ প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ে তোলা। তিনি স্বপ্ন দেখা এবং স্বপ্নকে সত্যি করায় বিশ্বাসী।
জন্ম ২০০০ সালের ১০ আগস্ট। পিতা মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী মাসুদ, মা জাকিয়া মান্নান জুনু। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া চিনাইর, চৌধুরী বাড়ি। মাতুলালয় চাপুইর সাহেব বাড়ি। জন্ম এবং বেড়ে ওঠা দিঘির শহর কুমিল্লায়। শিক্ষাজীবন শুরু হয়েছিল নজরুল মেমোরিয়াল একাডেমীতে। ২০১৭ সালে আওয়ার লেডী অব Read More

ফাতিমা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ২০১৯ সালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত।
অমর একুশে বইমেলা ২০২০-এ প্রকাশিত প্রথম বই ‘সেদিন’, ২০২১-এ প্রকাশিত দ্বিতীয় বই ‘যে শ্রাবণে ফাগুন’, ২০২২-এ প্রকাশিত হয়েছে ‘তুমি একটুখানি তো জল’, ২০২৩-এ প্রকাশিত বই ‘উৎসর্গ’, এবং ২০২৪-এ প্রকাশিত বই ‘ফ্ল্যাট নম্বর নয় ছয়’।

Read Less